১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঝরে পড়াদের ভাগ্যবদল প্রশিক্ষণ শেষেই চাকরি সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস আবুল হাসনাতসহ ২ জন কারাগারে সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ১২শ’ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প একনেকে অনুমোদন, জনমনে স্বস্তি চট্টগ্রামে দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে ‘সিএমএম’র নতুন ব্যবস্থা চালু সাতকানিয়ায় বিদ্যুৎ অপচয়ে ৫৫ হাজার টাকা জরিমানা পটিয়ায় ইয়াবাসহ পিকআপ জব্দ, চালক-হেলপার আটক সাতকানিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ অপহরণের অভিযোগে উত্তেজনা বাঁশখালীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা লোন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
oplus_0

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ রবিবার (২৬ এপ্রিল) উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সামছুজ্জামান।অভিযান চলাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে দণ্ড প্রদান করা হয়:মেসার্স মা ব্রিকস (M.B.F): মালিক নিবারণ দেবনাথকে আইন অমান্য করায় ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।মেসার্স খাজা থ্রী (K.B-3): মালিক মো. শাহ আলমের এই ভাটায় অভিযান চালিয়ে ০১টি বয়লার মেশিন জব্দ করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে চুল্লীটি সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল। আইনশৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যগণ, আনসার সদস্যবৃন্দ এবং লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া কারিগরি ও সার্বিক সহযোগিতায় ছিল সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা বন্ধে প্রশাসনের এই অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরণের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page