২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ লালদীঘিতে বাঘা শরিফের দাপট ১১৭তম আসরেও সেরা। সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক ঘটনায় সাতকানিয়ায় ৪ জন আটক
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘ ১৬ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও দুর্ধর্ষ সন্ত্রাসী গং রা মং মার্মা (৩৭)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। গত শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে বান্দরবান সদর উপজেলার দুর্গম কুহালং ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, ২০১০ সালের একটি নৃশংস হত্যা মামলার প্রধান আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী গং রা মং মার্মা কুহালং ইউনিয়নের মোমবাতোয়াই কারবারি পাড়া এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র‍্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস দল। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে পুরো এলাকা ঘেরাও করে এই শ্বাসরুদ্ধকর অভিযান চালানো হয়। অভিযানে র‍্যাব তাকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত গং রা মং মার্মা কুহালং ইউনিয়নের মুম্বাই দোহাই কারবারি পাড়ার বাসিন্দা খইজং মার্মার ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, সে পার্বত্য অঞ্চলের একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী এবং এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম হোতা হিসেবে পরিচিত ছিল।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান,আসামি গং রা মং মার্মা দীর্ঘ ১৬ বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপন করে ছিল। সেখান থেকেই সে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তার এই গ্রেফতারের ফলে পাহাড়ের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে। পাহাড়ে শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর ও আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page