২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানবতা বেঁচে আছে মানসিক দৃষ্টিতে। স্মৃতিতে কাশবনে আসবো ফিরে। পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু। ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

পাটগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে। বরাদ্দের লক্ষ লক্ষ টাকা যায়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি>>> লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে।পরিষ্কার পরিচ্ছন্নতার নামে লক্ষ লক্ষ টাকা বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হলেও পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই এখানে।মেঝেতে,দেয়ালে,গ্রিলে,ওপরে ওঠার সিড়ি সহ ভেতর বাহির সবখানেই অপরিস্কার আর অপরিচ্ছন্নতার আবরনে ছেয়ে গেছে হাসপাতাল কমপ্লেক্সটি।ভবনের বাইরে দেয়াল ঘেষে পানি এবং ময়লা নিষ্কাশনের ড্রেন গুলোতে পানি আর ময়লা একাকার হয়ে আছে অথচ সে দিকে হাসপাতাল কর্তৃপক্ষের কোন খেয়াল নেই।গত ২০২৩-২০২৪ অর্থ বছরে শুধু পরিস্কার পরিচ্ছন্নতা বাবদ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে।আর এ কাজে পণ্য ক্রয় বাবদ উত্তোলন করা হয়েছে প্রায় ৬৬ হাজার টাকা।অনুসন্ধানে জানা গেছে গত অর্থ বছরে আটটি বিল ভাউচারের মাধ্যমে আট লক্ষ পচানব্বই হাজার ৯২০ টাকা পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ উত্তোলন করা হয়েছে।দু’টি সাব সেন্টারে উত্তোলন করা হয়েছে উনপঞ্চাশ হাজার ৯৫০ টাকা।পরিচ্ছন্নতার জন্য যে সামগ্রীর প্রয়োজন, ওই পন্য ক্রয় করার জন্য ব্যয় দেখানো হয়েছে পয়ষট্রি হাজার ৯০০ টাকা।গত এক বছরে পরিষ্কার পরিচ্ছন্ন ও তার পণ্য ক্রয় বাবদ ওই অর্থ ব্যয় দেখানো হলেও হাসপাতালের যে নোংরা পরিবেশ ওই পরিবেশে একজন সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে বলে ভুক্তভোগীদের অভিযোগ। জানা গেছে ইনডোর এবং আউটডোরে চিকিৎসা সেবা পেতে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ’শ রোগী আসে ওই হসপিটালে। এসব রোগীর মধ্যে নারী,শিশু,কিশোর ও বয়স্ক ব্যক্তিরা রয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ থাকে শিশুদের সর্দি কাশি,নিউমোনিয়া,ডায়েরিয়া,মারামারি,বয়স্ক ব্যক্তিদের কাশি হাঁপানী এবং মহিলাদের প্রসবকালীন সমস্যা জনিত রোগ।কিন্তু হাসপাতালের অপরিস্কার,অপরিচ্ছন্ন আর নোংরা পরিবেশ রোগীরা আরও রোগী হয়ে পড়ছে।সরকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি হসপিটালে ওষুধ বরাদ্দ ছাড়াও ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন।কিন্তু সরকারের বরাদ্দকৃত এসব অর্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে নিজেরা আত্মসাৎ করছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াও ভবন রং বার্নিশ,রিপেয়ারিং, আসবাবপত্র ক্রয়,অক্সিজেন,জেনারেটর তেল খরচ সহ বিভিন্ন খাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিচ্ছেন।এসব অর্থ নামে মাত্র কাজ করে সমুদয় অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে নিজেরা পকেটস্থ করছেন।এ বিষয়ে পাটগ্রাম উপজেলা হসপিটালের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান আলী বলেন হসপিটালের যাবতীয় কাজ ঠিকাদারের মাধ্যমে হয়ে থাকে এখানে আমাদের কোন হাত নেই।পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোথায় অপরিস্কার চলেন দেখি। পরে তাকে অপরিস্কারের স্থান দেখালে তিনি আর কোন মন্তব্য করেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সম্মিলিত প্রচেষ্টায় এন. এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়কে অনন্য উচ্চতায় নেওয়ার প্রত্যয়
পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী।
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ
চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫
মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান সাতকানিয়ায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি

You cannot copy content of this page