৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

পদোন্নতির আশ্বাস দিয়ে সহকর্মীকে কুপ্রস্তাব পবিপ্রবি কর্মকর্তার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকর্মীকে পদোন্নতির আশ্বাস ও চাকরিতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার লোভ দেখিয়ে এক নারী সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেওয়ার অভিযোগ (পবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমান টমাসের বিরুদ্ধে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির সংস্থাপন শাখায় কর্মরত রয়েছেন। এ সংক্রান্ত ১৪ মিনিট ৩১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা বলেছেন, ভয়েসটি তার নয়, তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করেছে।ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, চাকরিতে পদোন্নতি ও নানা ধরনের সুযোগ-সুবিধা পাইয়ে দিতে ডেপুটি রেজিস্ট্রার টমাস ওই নারী সহকর্মীকে পটুয়াখালী বা বরিশালের কোনো বাসা বা হোটেলে নিয়ে একান্তে সময় কাটানোর প্রস্তাব দেন। একই সময় তিনি শারীরিক সম্পর্ক গড়ে তোলার কথা বলেন।এসময় তিনি অসামাজিক ও কুরুচিপূর্ণ কথাবার্তার মাধ্যমে ওই নারী সহকর্মীকে রাজি করানোর চেষ্টা করেন। তবে ওই নারী তার অনৈতিক প্রস্তাব নাকচ করে দেন।স্থানীয় এক গণমাধ্যম কর্মীর সঙ্গে ঘটনার পুরোটার সত্যতা স্বীকার করে ওই নারী এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে অভিযুক্ত ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমান টমাস বলেন, এ ঘটনা পুরো ষড়যন্ত্রমূলক। এর আগে যারা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস ও প্রকল্পের অর্থ আত্মসাৎ করে ধরা পড়েছে, আমি তাদের বিরুদ্ধে ছিলাম। তারাই আমার বিপক্ষে এখন ষড়যন্ত্র শুরু করেছে। পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, ভাইরাল হওয়া অডিওটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়কে সবার জন্য নিরাপদ রাখতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে কমিটি ও অভিযোগ বক্স স্থাপন করা আছে। আজ পর্যন্ত কোনো অভিযোগ তাতে পাইনি।তবে একাধিক নারী কর্মী বলেন, এসব ঘটনার উপযুক্ত বিচার না হলে এ ক্যাম্পাস নারীদের জন্য প্রতিকূল হয়ে যাবে। নারীদের জন্য কর্মস্থলে যারা অনিরাপদ পরিবেশ তৈরি করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। কেউ তাদের শেল্টার দিলে তাদেরও বিচার হোক।দেশে প্রচলিত আইন ও হাইকোর্টের আদেশে নারীর জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে যৌন হয়রানির বিষয়ে কর্মক্ষেত্রের শৃঙ্খলাবিধি অনুসারে ৩০ কার্যদিবসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page