২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালী হাসপাতাল এবং ফার্মেসিতে স্যালাইনের সংকট।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সেইসঙ্গে সর্দি-জ্বর, ঠান্ডা-কাশি, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এতে চাহিদা বেড়েছে স্যালাইনের। ফলে জেলাজুড়ে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় হাসপাতাল ও ফার্মেসিতে পর্যাপ্ত স্যালাইন না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩০০ জন। এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন এবং আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৭৪ জন। এর মধ্যে শিশুর সংখ্যা ২৭৩ জন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডের কোথাও রোগীর জন্য শয্যা খালি নেই। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা।পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠী গ্রামের আতিকুর রহমান বলেন, চারদিন হলো হাসপাতালে ভর্তি। এখন একটু সুস্থ। তবে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। স্যালাইন পাওয়া যায় না। ফার্মেসিতে গেলে বলে নাই, হাসপাতালে তো দিচ্ছেই না। ছোটবিঘাই ইউনিয়নের দেলোয়ার হোসেন বলেন, গতকাল ভর্তি হয়েছি, এখন পর্যন্ত বেড পাইনি। কী আর করার এরমধ্যেই চিকিৎসা নিতে হচ্ছে। তবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ, স্যালাইনের যে সংকট এটা যেন দ্রুত সমাধান করে। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, তারা গুরুতর বা উচ্চ ঝুঁকিতে থাকা কোনো রোগীকে ফেরত পাঠাননি। তবে শয্যা স্বল্পতার কারণে মেঝেতে রেখে হলেও তাদের চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছেন। এদিকে ফার্মেসি মালিকদের দাবি, ওষুধ কোম্পানি গুলো তাদের চাহিদা অনুযায়ী স্যালাইন না দেওয়ায় এ সংকট দেখা দিয়েছে। আর ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বলছেন, এলসিসহ কাঁচামালের স্বল্পতার কারণে কোম্পানি চাহিদা অনুযায়ী স্যালাইন দিতে পারছে না। যেখানে এক ফার্মেসির প্রয়োজন দুই কেস, সেখানে দেওয়া হচ্ছে মাত্র পাঁচ থেকে ১০ ব্যাগ। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল গেটের এইচ আর ফার্মেসির পরিচালক রেজা খান বলেন, গত ১৫ দিন ধরে স্যালাইনের খুবই সংকট। রোগীরা আসলেও দিতে পারছি না। কোম্পানিরা কিছু স্যালাইন দিলেও তা শেষ হয়ে যায়। তাদের কাছে চাইলে বলে সাপ্লাই নেই। এ বিষয়ে একমি ওষুধ কোম্পানির পটুয়াখালী বিক্রয় প্রতিনিধি সুমন আহমেদ বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার পরে স্যালাইন এবং সাপোজিটরের সংকট দেখা দিয়েছে। উৎপাদন করতে না পারায় গত দুই মাস থেকে আমরা চাহিদা অনুযায়ী সাপ্লাই করতে পারছি না। তিনি বলেন, হেড অফিস থেকে না আসলে আমরা কীভাবে দেবো?পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান বলেন, হাসপাতাল সহ সব জায়গাতেই স্যালাইনের সংকট রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। শিগগির সমাধান পাওয়া যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page