২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পটুয়াখালী বাউফলে বলাৎকার শিকারে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বলাৎকারে শিকার হয়ে অসুস্থ হয়ে পড়া মো. রাফি (১৩) নামে হাফিজি মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া ও নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. সেলিম গাজীর(৪০) বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে । এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল মীরের ছেলে মো. রাফি ২ বছর আগে একই এলাকার ওই মাদ্রাসায় হাফিজি বিভাগে ভর্তি হয়। গত ৮ মাস আগে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে পটুয়াখালী জেলার কুয়াকাটা শিক্ষা সফরে যান শিক্ষক সেলিম গাজী। সেখানে একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন তারা। এ সুযোগে সেলিম গাজী কুপ্রস্তাব দেন রাফিকে। এতে রাফি রাজি না হওয়ায় নানা ধরণের ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায় রাফিকে বলাৎকার করেন ওই শিক্ষক। এরপর মাদ্রাসায় ফিরে প্রায়ই তাকে বলাৎকারের শিকার হতে হয়েছিল। এতে ২ সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়ে রাফি। পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসায় সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাফিকে গত ১৩ আগষ্ট ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার গভেষণা ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা বিভিন্ন ধরণের পরীক্ষা-নীরিক্ষা শেষে রাফির মলধারে ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়। রাফি ৩ ভাইয়ে মধ্যে সবার বড় ছিলেন। রাফির বাবা রেজাউল মীর বলেন, আমার ছেলেকে লেখাপড়া করার জন্য মাদ্রাসায় পাঠিয়েছি। সে কেন বলাৎকারের শিকার হবে? ঢাকায় চিকিৎসা চলাকালীন সময় বলাৎকার শিকার হয়েছিল বলে রাফি আমাকে জানিয়েছিল। আমি এ ঘটনার বিচার চাই। যাতে আমার মত আর কোন বাবার সন্তান এভাবে মারা না যায়।নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহাশিন বলেন তিনি এ ঘটনা শুনেছেন এবং তিনি এ ঘটনার বিচার দাবী করেছেন। এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলন, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page