২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালী পল্লীবিদ্যুতের শ্রমিকের হাতে শ্রমিক খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে জহিরুল ইসলাম (২৭) নামে পল্লীবিদ্যুতের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বশাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাওসারকে আটক করেছে পুলিশ। জহিরুল ইসলাম ইটবাড়িয়া ইউনিয়নের শারিখখালী গ্রামের জাকির আকনের ছেলে। অপরদিকে আহতরা হলেন- শারিখখালী গ্রামের ইউসুফ আকনের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০)। পুলিশ জানায়, প্রতিদিনের মতো মহাসড়কের পাশে থাকা গাছের ডাল কাটতে সকাল ৮টার দিকে পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়িতে করে সাত শ্রমিক গলাচিপার বাদুরায় রওনা দেয়। পথে পক্ষিয়া বাজারে চলন্ত গাড়িতে গাছ কাটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে গাছ কাটার দা দিয়ে কাওসার নামের এক শ্রমিক এলোপাতাড়ি কুপিয়ে জহিরুল সহ তিন জনকে আহত করেন। পুলিশ আরও জানায়, এ সময় ঘটনাস্থলে জহিরুল ইসলাম মারা যান। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বলেন, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page