২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দক্ষিণ সুদান প্রবাসী সিআইপি কামরুল হাসান কে সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীর কৃতি সন্তান, দক্ষিণ সুদানপ্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী কামরুল হাসান সাগর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের ২০২৩ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদায় ভূষিত হওয়ায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাতে প্রেসক্লাব হলরুমে সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইপি প্রকৌশলী কামরুল হাসান সাগর। এছাড়া ও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার জলিলুর রহমান, বাংলাভিশনে জেলা প্রতিনিধি কেএম শাহাদাত হোসেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক পটুয়াখালী বার্তার নির্বাহী সম্পাদক মাকসুদুর রহমান, এসএ টেলিভিশন ও বাংলানিউজের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, দেশবার্তার জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন, লাখোকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী হাসান এবং আজিজ আহমেদ কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন মোল্লা প্রমুখ। গত ২০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ২০২৩ সালের জন্য ‘দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশিদের সিআইপি-এনআরবি’ ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। গত শনিবার বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ তাকে এ সম্মাননা প্রদান করেন। কামরুল হাসান সাগর দক্ষিণ সুদানে আইপিটেক ইন্টারনেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তথ্যপ্রযুক্তি, আবাসন, নির্মাণসামগ্রী ও হোটেল ব্যবসা পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানে মোট ১৫০ কর্মীর মধ্যে ৩০ জন বাংলাদেশি। কামরুল হাসান সাগর বলেন, ‘গত কয়েক বছর ধরে হুন্ডির মাধ্যমে দেশে প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসে, এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার এরই মধ্যে প্রণোদনা চালু করেছে। এ প্রণোদনা চালু করার ফলে আমরা দেখতে পারছি, বৈধ চ্যানেলে রেমিট্যান্সের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। কামরুল হাসান সাগরের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে। তার পিতা প্রকৌশলী আবুল কালাম আজাদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একজন সুদক্ষ প্রকৌশলী হিসেবে কর্মজীবন সম্পন্ন করে। অনুষ্ঠানে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়িয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখায় ধন্যবাদ ও এই অর্জনে তাকে অভিনন্দন জানান গণমাধ্যম কর্মীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page