৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে অনি; কন্যা শিশুদের আত্মবিশ্বাস জোগাতে ভূমিকা রাখবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালী: আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে পটুয়াখালীতে “গার্লস টেক ওভার” কর্মসূচিতে এক ঘন্টার জন্য পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমানের পদে এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন ১৬ বছর বয়সী কন্যা শিশু, এনসিটিএফ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিউন নিহার অনি। মেয়েদের এক্টিভিজম ও বিনিয়োগের সম্ভাবনা’স্লোগানে বিগত বছর গুলোর ন্যায় এবারও কন্যা শিশুদের এগিয়ে নিতে সাহস, শক্তি ও প্রেরণা জোগাতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেইঞ্জ বাস্তবায়নে পটুয়াখালীতে “গার্লস টেক ওভার” কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)। কর্মসূচীর আওতায় স্থানীয় সরকার সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে জনসেবা ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে কন্যা শিশুদের যেকোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এবার এবার জেলা পর্যায়ে সর্বোচ্চ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ জেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে ধারণা লাভ এবং নারী ও শিশুদের কল্যাণে প্রকল্প গ্রহণের অনুরোধ জানান।

সোমবার (৩০ অক্টোবর) সকালে পটুয়াখালী জেলা পরিষদে এ প্রতীকী দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।এনসিটিএফের সভাপতি রুবাইয়াত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, প্রতীকী চেয়ারম্যান ও এনসিটিএফের সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনি, চেয়ারম্যানের সহধর্মিণী আয়েশা হুমায়রা, প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার জেসমিন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শাহাদাত হোসেন ও ইয়েস বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমান প্রমুখ।এসময় প্রতীকী চেয়ারম্যান নাফিউন নিহার অনি বলেন, নারী ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, এবং ম্যানেজমেন্টের যে উদ্দেশ্য রয়েছে সেটা বাস্তবায়নের জন্য কাজ করব। আমি বিভিন্ন বস্তিতে পাড়া মহল্লায় যেখানে ঘন বসতি আছে সেখানে উন্নত মানের পয়:নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ করব। সেখানে নারী ও পুরুষদের জন্য সকল সুযোগ-সুবিধা থাকবে। তাদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত পয়:নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলবো। তিনি আরও বলেন, মাসিক কালীন সময়ে নারী ও কিশোরীদের জন্য আলাদা পয়:নিষ্কাশন ব্যবস্থা, সেনেটারি ন্যাপকিন থাকবে। যে সকল দরিদ্র নারীরা রয়েছে তাদের অধিকাংশই অজ্ঞ। বয়ঃসন্ধিকালীন সময়ে তাদের কি করতে হবে সে বিষয়ে তারা অসচেতন থাকে ফলে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে পড়ে। তারা যাতে নিজেদের ব্যাপারে সচেতন হয় সে ব্যবস্থা গ্রহণ করব । এছাড়াও মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সাহায্যার্থে বৃত্তি প্রদান কার্যক্রম। বিভিন্ন দিবস অন্যান্য জাতীয় অনুষ্ঠান উদযাপন করব। এছাড়াও বলেন, ছিন্নমূল শিশুদের পরিচর্যা বিনোদন ও শিক্ষা সহ সার্বিক বিকাশ নিশ্চিতে প্রকল্প গ্রহণ করব। খাবার পানি সংকটে আধুনিক পানির সংশোনোধাগাড় স্থাপন করব।জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলা করব। ইউনিয়ন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটি সমূহ সক্রিয়করণ। ইউনিয়ন কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি সক্রিয় করণে সহযোগিতা।বজ্রপাতে নিত্যদিন অনেক মানুষের মৃত্যু হচ্ছে, সকল এলাকায় তালগাছ রোপনের মধ্য দিয়ে বজ্রপাতে মৃত্যু প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রকল্প গ্রহণের জন্য প্রস্তাব করেন। জেলা পরিষদ চেয়ারম্যান এড হাফিজুর রহমান বলেন, কন্যা শিশুদের আত্মবিশ্বাস, সাহস ও প্রেরণা জোগাতে গার্লস টেক ওভার কর্মসূচীটি অন্তত চমৎকার একটা উদ্যোগ। এবারে আমার অফিস জেলা পরিষদ কে বাছাই করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। এনসিটিএফ এর নারী ও শিশুদের কল্যাণে সকল কার্যক্রমে জেলা পরিষদ সব সময় পাশে থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page