২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালী কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের ৫১ জনের নামে মামলা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর কলাপাড়া সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫১ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। রোববার রাতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।গত বছরের ৩০ আগস্ট উপজেলা বিএনপির নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় এ মামলা করা হয়েছে।মহিববুর রহমান ছাড়াও মামলাটির উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান,কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার,ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান,চকামইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর ওরফে কেরামত হাওলাদার, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান,বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবীর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী।মামলার এজাহারে বলা হয়েছে,আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী গত বছরের ৩০ আগস্ট উপজেলা বিএনপির নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর চালান।রামদা, ছেনা,বগি,রড ও দা নিয়ে দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন তাঁরা।এ সময় দলীয় কার্যালয়ে থাকা দলটির নেতা-কর্মীদের এলোপাতাড়ি মারধর করেন আসামিরা।বিএনপির নেতা-কর্মীরা চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।এ মামলার আসামিরা তখন দলীয় কার্যালয়ের সামনে ও ভেতরে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটান।এতে দলের কার্যালয়ের ভেতর থাকা নেতৃবৃন্দ ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দৌড়ে প্রাণ রক্ষা করেন। ওই সময় আশপাশের ব্যবসায়ীরা জানমাল রক্ষার জন্য দোকানপাট দ্রুত বন্ধ করে চলে যান।এরপর এ মামলার আসামিরা বিএনপি কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব ভাঙচুর করেন।এ ছাড়া কার্যালয়ের ২০টি সিলিং ফ্যান, ১টি রঙিন টিভি, ৭টি স্ট্যান্ড ফ্যান লুট করে নিয়ে যায়। যার মূল্য এক লাখ ষাট হাজার টাকা।এ মামলার কয়েক জন আসামি কার্যালয়ের আলমারি ভেঙে মূল্যবান কাগজপত্র নিয়ে যান।মামলার এজাহারে আরও বলা হয়েছে,এ মামলার বাদী কলাপাড়া থানায় খবর দিলে থানা কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়।ওই সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হয়।তবে আসামিদের ক্ষমতা ও প্রভাবের কারণে তখন আইনানুগ ব্যবস্থা নিতে পারেননি ভুক্তভোগীরা।কলাপাড়া থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন গতকাল মামলা রুজু হয়েছে।তদন্ত চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি
সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “”
পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির।
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে

You cannot copy content of this page