২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পটুয়াখালী কন্যা সন্তানকে বিক্রি করতে গিয়ে বাবা এবং ক্লিনিকের আয়া গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি করে পাচারের চেষ্টাকালে নবজাতকের বাবা এবং আয়া লাইজুকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধারকৃত নবজাতককে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী সেতুর ওপর থেকে শিশু পাচারকারী লাইজু বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।পরে লাইজুর স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শিশুটির বাবা হানিফ মৃধাকেও গ্রেপ্তার করে পুলিশ। পরপর চারটি কন্যা সন্তান হওয়ায় নবজাতকের বাবা হানিফ মৃধা অখুশি হয়ে লাইজু বেগম নামে এক নারীর যোগসাজোসে বিক্রির উদ্দেশ্যে নিজের নবজাতককে চুরি করেন।এ বিষয়ে পটুয়াখালী থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত বুধবার (১৪ মার্চ) রাতে শহরের চৌরাস্তা এলাকায় কর্তব্য পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি মানব পাচার চক্র গত ৫ মার্চ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় নবজাতক শিশু ওয়ার্ড থেকে একটি শিশু চুরি করেছে।সেই সংবাদের সত্যতা যাচাই বাচাই করতে গিয়ে জানতে পারেন হানিফ মৃধার স্ত্রী শাহনাজ বেগম গত ৩ মার্চ শহরের পিটিআই রোডস্থ দি অ্যাপোলো হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করেন।শিশুটি অসুস্থ হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।শিশুটির বাবা হানিফ মৃধা এবং দি অ্যাপোলো হাসপাতালের আয়া লাইজু বেগম মিলে গত ৫ মার্চ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু থেকে শিশুটি চুরি করেন।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মৃধা ও লাইজু বেগম জানায়,এর আগেও হানিফ মৃধার তিনটি কন্যা সন্তান হয়েছে।আবারও কন্যা সন্তান প্রসব করায় হানিফ মৃধা অসন্তষ্ট হন।এ্যাপোলো হাসপাতালের আয়া লাইজু বেগম সহ অজ্ঞাত নামা আসামীদের প্ররোচনায় ও সহায়তায় নবজাতক সন্তানের মা মোসাম্মদ শাহনাজ বেগমের অগোচরে অধিক লাভের আশায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানু থেকে শিশুটি চুরি করে লাইজুর হেফাজতে রাখেন।বৃহস্পতিবার শিশুটিকে পাচারের চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান,শিশুটিকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page