৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

পটুয়াখালীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীতে তথ্য কমিশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর (২টা ৩০ মিনিটে) জেলা শিল্পকলা একা‌ডে‌মি মিলনায়ত‌নে জেলা পর্যা‌য়ে তথ‌্য অ‌ধিকার আইন ২০০৯ বিষ‌য়ে জন অব‌হিতকরণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়। উক্ত জন অব‌হিতকরণ সভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছিলেন বাংলা‌দেশ তথ‌্য ক‌মিশন এর প্রধান তথ‌্য ক‌মিশনার ডক্টর আবদুল মা‌লেক মাননীয় প্রধান তথ্য কমিশনার,তথ্য কমিশন বাংলাদেশ। সভায় সভাপতিত্ত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর মুহাম্মদ আব্দুল হাকিম পরিচালক (প্রশাসন) তথ্য কিমিশন বাংলাদেশ, এছাড়াও উপস্থিত ছিলেন,পুলিশ সুপার বিপিএম.পিপিএম মো: সাইদুল ইসলাম,পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট.মো: হাফিজুর রহমান হাফিজ ও পৌরসভার মেয়র মো: মহিউদ্দিন আহম্মেদ,বীর মুক্তি যোদ্ধা শাহজাহান মিয়া,উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো: গোলাম সরোয়ার সহ গুনিজন এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।প্রধান তথ‌্য ক‌মিশনার বলেন বাংলাদেশের সংবিধানে ১৯৯৮টি আইন আছে। যার মধ্যে ১৯৯৭টি আইন দ্বারা রাষ্ট্র জনগণকে শাসন করে আর একটি মাত্র আইন তথ্য অধিকার আইন দ্বারা জনগণ রাষ্ট্রকে শাসন করে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন করার লক্ষ্যে সরকার সারাদেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে এ অবহিতকরণ সভার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এ জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউপি সচিব ও জনপ্রতিনিধিরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page