২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ২ লাখ টাকা জরিমানা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব সখিপুরে দুই দিনে ক্ষ্যাপা কুকুরের কামড় খেয়ে ৫৫ জন হাসপাতালে সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় চা দোকানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ
আন্তর্জাতিক:
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা
     
             

পটুয়াখালীতে ডাকাত দলের ৩ সদস্য আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালী পৌর শহরের ৯ নং ওয়ার্ড টাউন কালিকাপুরে রুপালি ফিলিং স্টেশন নামের পেট্রোল পাম্পে জড়িত থাকা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য এবং ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক, দেশীয় অস্ত্র ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীঃ (১). মোঃ শাহিদ সরদার (৪০),পিতা-আলেফ সরদার, সাং- ডঙ্গী বাকীগঞ্জ, জেলা-ফরিদপুর সদর। (২). নুরু খাঁ নুর হোসেন, পিতা-দুলাল খাঁ, সাং- পূর্ব উজানচর নতুন ব্রিজ, গোয়ালন্দ রাজবাড়ী, (৩). সুজাত প্রামানিক, পিতা কাজল প্রামানিক, সাং-উজানচড়, নলিয়াপাড়া,গোয়ালন্দ , রাজবাড়ী। ডাকাতি করাই তাদের মুল পেশা।বিভিন্ন বাসা-বাড়ি, দোকান-মার্কেট, ফিলিং স্টেশন, গাড়ি ডাকাতি করে তারা দ্রুত কেটে পরে গাঁ ডাকা দেয়। প্রেস ব্রিফিং সুত্রে, গত (০৪-০৬-২০২৩ ইং) তারিখ পটুয়াখালীতে *রুপালী ফিলিং স্টেশনে* রাত আনুমানিক ০৩.১৮ ঘটিকা হতে রাত্র ০৩.৪৫ ঘটিকার সময়ের মধ্যে উক্ত ফিলিং স্টেশনের অফিসের তালা ভেঙ্গে কক্ষের ভিতরে ঘুমিয়ে থাকা ম্যানেজার এবং দু”জন মেশিন অপারেটরকে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়া আঘাত করে মৃত্যুর ভয় দেখিয়ে মুখ, দুই হাত-পা, গামছা, লুঙ্গি, মশারির ছেড়া অংশ দিয়ে বেধে বাথরুমে নিয়ে বাহির থেকে দরজা আটকিয়ে দিয়ে ম্যানেজারের কক্ষের মধ্যে প্রবেশ করে অফিস কক্ষের মধ্যে থাকা স্টিলের আলমারী ভেঙ্গে নগদ ৪,৯২,২৭০/- টাকা ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় ফিলিং স্টেশনের মালিক নারায়নগঞ্জের নয়াপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম (৪২) বাদী হয়ে গত ৮’জুন সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১১, যাহা ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। উক্ত ঘটনার পর পরই জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম),(পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে সদর থানার একটি চৌকস অভিযানিক দল বিভিন্ন তথ্য প্রযুক্তি, সিসি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির মূল রহস্য উদঘাটনে শুরু করেন। জেলা পুলিশের অভিযান টিমের নিরবিচ্ছন্ন প্রচেষ্টার ডাকাতির কাজে ব্যবহৃত দু”টি মোবাইল নাম্বারের সূত্র ধরে ডাকাত চক্রের প্রত্যেক সদস্য ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক সনাক্ত করেন। পরে অভিযান টিমের সদস্যগন মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গত ২৮’জুন ঢাকার গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকা হতে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৮৮৮৪) হইতে মোবাইল, তালা কাটার মেশিন বিভিন্ন দেশীয় অস্ত্র সহ চালক শহিদ সরদারকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে, ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জাবানবন্দি প্রদান করে। তার দেয়া তথ্যর ভিওিতে অভিযান টিমের সদসগন গত ২৪’জুলাই ডাকাত দলের অপর দুই সদস্য সুজাত প্রামানিক ও নুরু খাঁ নুর হোসেনকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা বিভিন্ন দলে ভাগ হয়ে বরিশাল বিভাগের ০৬টি জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তথ্য সংগ্রহ করে সুযোগ বুঝে ক্ষিপ্র গতিতে ডাকাতি শেষে স্থান ত্যাগ গা ডাকা দেয়।গ্রেফতারকৃত প্রত্যেক ডাকাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য সকল আসামীকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page