২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদের আদলে যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালী নদী মাতৃক বরিশাল অঞ্চলে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনায় যুব অংশগ্রহণ’’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংসদের রীতিনীতি মেনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় যুব ছায়া সংসদের অধিবেশন।বুধবার (২৬ জুলাই) সকালে পটুয়াখালী জেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক পুষ্টি সংস্থা গেইন এর সহায়তায়, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সহযোগিতায় বাংলাদেশ যুব ছায়া সংসদ বরিশাল বিভাগীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধিতে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশনের স্পিকার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পদে প্রকৃতি দায়িত্ব পালন করেন আদনান হাবিব খান, বিরোধী দলীয় নেতার পদে শাওন হাসান, খাদ্য মন্ত্রীর পদে মোঃ হাসিবুর রহমান, বিরোধী দলীয় উপনেতার পদে রুবাইয়াত হকসহ বিভিন্ন আসনে তরুণরা স্থানীয় সংসদ সদস্যদের প্রতিকী দায়িত্ব নিয়ে পটুয়াখালী-৩ আসনে আইয়ুব খান, পটুয়াখালী-০৪ এ মোঃ শাহিন খান, সংরক্ষিত নারী আসন ২৯ এ জান্নাতুল জান্নাত, ১৫ এ ফারিয়া রিয়া, ১৯ এ ফারহানা আক্তার জলি জোড়ালো বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুল ইসলাম, সমাজ সেবিকা ও নারী নেত্রী আয়েশা হুমায়রা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কমকর্তা খায়রুল ইসলাম মল্লিক, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও সহ আয়োজক সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেন।উল্লেখ্য, যুুবদের মধ্যে নেতৃত্ব বিকাশ, গনতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টির উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরিশাল বিভাগের ২১ টি আসন থেকে ২১ জন শিক্ষার্থী এই বাংলাদেশ যুব ছায়া সংসদের বিভাগীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page