পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি।। চট্টগ্রামের পটিয়ায় ভোররাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ২১জন যাত্রী আহত হয়ে পটিয়া উপজেলা হাসপাতাল হতে চিকিৎসা সেবা নেয়।পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়,২৪শে এপ্রিল (শুক্রবার)ভোররাতে উপজেলা সদরের ইন্দ্রপুল বাইপাস গোল চত্বরে নোয়াখালী হতে আসা কক্সবাজার মুখী পর্যটকবাহী হিমাচল পরিবহনের সাথে কক্সবাজার হতে আসা চট্টগ্রাম গামী এভারগ্রীন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ২১জন যাত্রী আহত হয় এবং ২জন গুরুতর আহত হলে চমেক হাসপাতালে পাঠানো হয়।পটিয়া উপজেলার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৃষ্ণা সরকার বলেন, ভোর রাতে সড়ক দূর্ঘটনায় আহত ২১জন যাত্রীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয় এবং আশঙ্কাজনক লক্ষীপুর জেলার রাজমতি উপজেলার মো: সুমন(২৫) ও কুমিল্লা জেলার সালাউদ্দিন(২৭) এই ২জন যাত্রীকে চমেক হাসপাতালে পাঠানো হয়।পটিয়া হাইওয়ে থানার ওসি হারুনর রশীদ বলেন,খবর পাওয়া মাত্র পুলিশ সদস্যগণ ঘটনা স্হলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সম্ভবত নোয়াখালী হতে আসা গাড়ির চালক নতুন হওয়ায় বাইপাসের গোল চত্বরের দিকনির্দেশনা বুঝতে না পারায় বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে সংর্ঘষ ঘটে।


মন্তব্য