১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাটখিলে জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও হুমকির অভিযোগ রাজীবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক। চট্টগ্রামে আওয়ামী নেতার গুদাম থেকে ৫ হাজার বস্তা সরকারি’গম উদ্ধার দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয় দলীয় প্যাডে লিখিতভাবে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার এসব ডিলারের নামের সঙ্গে তাঁদের রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্যও উল্লেখ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা দলীয় প্যাডে উল্লেখ করা তালিকাটি সাংবাদিক ইউনিয়ন নাগেশ্বরীতে সরবরাহ করেন।

দলীয় প্যাডে তিনি উল্লেখ করেন, নাগেশ্বরী উপজেলার সার ডিলার নিয়োগ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে সার ডিলার নিয়োগ দেয় সরকারের প্রশাসনিক দপ্তর। এ নিয়োগ কার্যক্রমে দলের কোনো সম্পৃক্ততা নেই। তবে নতুন নিয়োগ পাওয়া ডিলারদের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছে উপজেলা বিএনপি।

দলীয় প্যাডে দেওয়া তথ্য অনুযায়ী, নাগেশ্বরী পৌরসভার মেসার্স ফারাজি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু তাহের বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। রামখানা ইউনিয়নের মেসার্স শামীম রেজা জুয়েলের স্বত্বাধিকারী শামীম রেজা জুয়েল ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য। তিনি রামখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাসুদ পারভেজের ছোট ভাই।

রায়গঞ্জ ইউনিয়নের মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম নাগেশ্বরী মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি। তিনি রাকসু নির্বাচনে রিজভী-হারুন পরিষদের সমর্থনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে এজিএস পদে প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি বিএনপির সক্রিয় কর্মী বলে দলীয় প্যাডে উল্লেখ করা হয়েছে।

হাসনাবাদ ইউনিয়নের মেসার্স কামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আ. আজাদ আলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদের বড় ভাই এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। বেরুবাড়ী ইউনিয়নের কোহিনুর ট্রেডার্সের স্বত্বাধিকারী কোহিনুর বেগম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শফি মোল্লার স্ত্রী। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক।

ভিতরবন্দ ইউনিয়নের মেসার্স সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রতন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাবা আব্বাস আলী চান মেম্বার ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি। কেদার ইউনিয়নের মেসার্স আলমগীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. ইয়াসমিন খাতুন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব প্রভাষক মোহাম্মদ আলীর স্ত্রী।

কচাকাটা ইউনিয়নের মেসার্স ক্বারী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমানের পরিচিতিতে উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম আলমের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। বল্লভেরখাস ইউনিয়নের মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রশিদ সরকার ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আলমগীরের বাবা।

সন্তোষপুর ইউনিয়নের মেসার্স খালেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমানকে নিজের ঘনিষ্ঠ আত্মীয় ও বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে উল্লেখ করেছেন পৌর বিএনপির সদস্যসচিব মো. আজিজুল হক। অন্যদিকে, নেওয়াশী ইউনিয়নের মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রহমানকে নির্দলীয় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

বামনডাঙ্গা ইউনিয়নের মেসার্স রিদম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রওশন আলী খান নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আফরোজা বেগমের স্বামী। দলীয় প্যাডে আফরোজা বেগমের সঙ্গে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের মেসার্স ইয়াকুব আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ইয়াকুব আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর চরমোনাই-সমর্থিত) নারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। কালীগঞ্জ ইউনিয়নের মেসার্স দিপালী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্রী দিপু চন্দ্র সরকার বিএনপি-সমর্থিত পূজা উদ্‌যাপন ফ্রন্টের অন্যতম সদস্য। নুনখাওয়া ইউনিয়নের মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনকে নির্দলীয় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

দলীয় প্যাডে প্রকাশিত তালিকায় ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁদের দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সার ডিলার নিয়োগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দলটির উপজেলা আহ্বায়ক লিখিতভাবে উল্লেখ করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page