১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

নড়াইলে দূবৃত্তরা খুন করলো গ্রাম পুলিশ কে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি ( নড়াইল) নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি এলাকায় গ্রামপুলিশ বকুল শেখকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত বকুল কুমড়ি গ্রামের বদির শেখের ছেলে। বকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহতের ছেলে রাকিবুল শেখ বলেন, খুনিরা আগে থেকে ওত পেতে ছিল। এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত বাবা তাদের নাম বলে গেছেন। কুমড়ি গ্রামের পাগল ও আয়নালের সঙ্গে আমাদের জমাজমি নিয়ে বিরোধ ছিল। ওরা দু’জন একাধিক মামলার আসামি । পুলিশ ওদের গ্রেফতার করলে ওরা প্রামপুলিশ হিসেবে বাবার দোষ দিতো। এ কারণে পাগলের ছেলে আজমল, আয়নাল, হোসেন শেখ, রুবেল, মাহমুদ, ইয়ামিনসহ তাদের লোকজন আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুব্রত জানান, হাসপাতালে আনার আগেই বকুল শেখের মৃত্যু হয়েছে।দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন চৌকিদার বকুল আমার ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলো। তাদের যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। , রোববার সকালে পরিষদের মিটিং ছিল।লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গ্রামপুলিশ বকুল শেখ হত্যারহস্য উদঘাটনের চেষ্টা চলছে। কে বা কারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এলাকা পরিদর্শন করে জানান দোষীদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হবে। জেলা প্রশাসক মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে লাশের দাফনের জন্য নিহতের পরিবারকে নগদ২৫ হাজার টাকা প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page