২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানবতা বেঁচে আছে মানসিক দৃষ্টিতে। স্মৃতিতে কাশবনে আসবো ফিরে। পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু। ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও অনিয়ম ঠেকাতে প্রয়োজনে সাড়াঁশি অভিযান চলবেঃ চট্টগ্রাম জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোতে দ্রব্যমূল্যের উর্ধগতি ও অসাধু ব্যবসায়ীদের গুদামজাতকরণ ঠেকাতে প্রয়োজনে অব্যাহতভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি উচ্ছারন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।১০ ডিসেম্বর’২৩ ইং রবিবার সকাল ১০.০০ টায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।গত ১২ নভেম্বর’২৩ ইং তারিখ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠানের পর হতে বিরোধী দলের আন্দোলনে হরতাল-অবরোধ চলাকালীন সময়ে কোন যানবাহনে আগুন দেয়া বা গাড়ী পোড়ানোর ঘটনা চট্টগ্রাম জেলায় ঘটেনি এবং জেলার সর্বত্র যান চলাচল স্বাভাবিক ছিল, পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব মো: আবদুল মন্নান-এর এমন বক্তব্যের জবাবে জেলা প্রশাসক এজন্য সকল পরিবহন মালিক, শ্রমিক সংগঠন, র‍্যাব-পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পেঁয়াজ ও আলুর দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি তথা হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তা রোধকল্পে তাৎক্ষণিক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চট্টগ্রাম এসব পণ্যের পাইকারী বাজার খাতুনগঞ্জ এবং পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া উপজেলাগুলোতে সকল উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়। সকল উপজেলাতে ইউএনও কর্তৃক সংগে সংগে সংশ্লিষ্ট বাজারগুলোতে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও চেম্বার অব্ কমার্সের প্রতিনিধিসহ সকলের মতামতের ভিত্তিতে সকল আমদানীকারকদের নিয়ে জরুরীভিত্তিতে ১টি সভা আহবান করে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যবস্থা গ্রহণএর ব্যবস্থা নিয়ে হঠাৎ পেঁয়াজ আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ীমহল কর্তৃক রক্ষিত স্ব-স্ব গুদাম বা গোডাউনের হালনাগাদ তথ্য প্রদানের জন্য একটি ‘গণবিজ্ঞপ্তি’ প্রচারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করা হয়। গণবিজ্ঞপ্তি প্রচারের পর সুনির্দিষ্ট গোডাউন বা গুদাম ব্যতীত অন্য কোন জায়গায় এসব পণ্যের গুদামজাত করার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেলসহ শাস্তির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে হুশিয়ারি উচ্চারণ করা হয়।এ ছাড়া জেলা প্রশাসক সাধারন ভোক্তা ক্রেতাদেরকে এসব পণ্য ১-২ কেজির অধিক ক্রয় করে সংকট সৃষ্টি না করার জন্যও অনুরোধ জানান।৮-বিজিবির কমান্ডিং অফিসার ব্যবসায়ী মহল হতে গুদামের প্রাপ্ত তালিকার বাইরে অন্য কোন স্থানে গুদামজাত করছে কিনা সেটা তাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদারকি করবেন মর্মে সভায় জানিয়েছেন। ৮ বিজিবি কর্তৃক ইয়াবা তৈরির সরঞ্জাম সীতাকুন্ড উপজেলা হতে উদ্ধার করায় কমান্ডিং অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট বিজিবি সদস্য, ইউএনও, সীতাকুন্ড এবং সংশ্লিষ্ট পুলিশ বাহিনী, গোয়েন্দা সদস্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।চট্টগ্রাম পুলিশ সুপার চেম্বার অব্‌ কমার্স নেতৃবৃন্দের উদ্দেশ্যে পরামর্শ প্রদান করে বলেন, চেম্বার নেতৃবৃন্দরা ব্যবসায়ীদেরকে নিয়ে সভা আহবানপূর্বক প্রেস ব্রিফিং এর মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করণের ব্যবস্থা করতে পারেন।সভায় অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে মর্মে আসন্ন নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান থাকবে বলে সভাকে অবহিত করেন।নির্বাচনকে সামনের রেখে অস্ত্রধারী, সন্ত্রাসীরা প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তারের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির আশংকার কথা আলোচনা করে এ প্রেক্ষিতে সংশ্লিষ্টদেরকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ করেন এবং অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশ, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page