১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীর কুতুবজোমে চিংড়িঘেরে অভিযান, আলোচিত আবুল কাসেম আটক কোম্পানীগঞ্জে এসআরবির অভিযানে ‘কেচ্ছা রাসেল’ গ্রেপ্তার। সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ডেমোক্র্যাট দলের কনভেনশন শেষে নির্বাচনী প্রচারণায় হ্যারিস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> (বাসস) যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস দলের কনভেনশন শেষে নির্বাচনী প্রচারণার মাঠে ফিরেছেন।গত সপ্তাহে ডেমোক্র্যাট দলের কনভেনশনে কমলা হ্যারিসকে নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়।বুধবার তিনি ও তার রানিং মেট টিম ওয়ালজ ব্যাটল গ্রাউন্ড স্টেট জর্জিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।শিকাগোয় কনভেনশনে যে বিপুল সাড়া পেয়েছেন তার গতি কাজে লাগিয়ে স্পষ্টত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকাতে চান হ্যারিস।দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যে টিমকে নিয়ে হ্যারিস বাস ট্যুরের মধ্যদিয়ে প্রচারণা শুরু করবেন।এরপর বৃহস্পতিবার উভয়ে সিএনএন’কে সাক্ষাতকার দেবেন।প্রচারণা শুরুর পর এ প্রথম সিএনএন’কে সাক্ষাতকার দিতে যাচ্ছেন হ্যারিস।জর্জিয়ার সাভানাহ শহরে হ্যারিস ভোটারদের মুখোমুখি হতে একক সমাবেশও করবেন।এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মিশিগানে তার প্রচারণা চালাবেন। রাজ্যটিতে দোদুল্যমান যে কয়টি রাজ্য রয়েছে মিশিগান তার অন্যতম।হ্যারিসও জোরালোভাবে নজর দিতে যাচ্ছেন সাতটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যে।যে সব রাজ্যে জয় পরাজয়ে নির্ভর করে নির্বাচনে কোন দল বিজয়ী হবে।জর্জিয়াও তেমনি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি অঙ্গরাজ্য।দেশটির গত ২০২০ সালের নির্বাচনে বাইডেন প্রায় তিন দশক পর জর্জিয়ায় ডেমাক্র্যাটকে জিতিয়ে এনেছিলেন।যদিও ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য।মাত্র ১২ হাজার ভোট।এদিকে হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে,জর্জিয়ার দক্ষিণাঞ্চলে হ্যারিস ও টিম বাস ট্যুরে যে নির্বাচনী প্রচারণা চালাবেন তাতে নজর দেবেন কৃষ্ণাঙ্গ,শ্রমজীবী পরিবারসহ নানান গোত্রভুক্ত ভোটারদের প্রতি।অন্যদিকে সিএনএন চ্যানেলের ঘোষণায় বলা হয়েছে, হ্যারিস ও ওয়ালজ জর্জিয়ায় যে সাক্ষাতকার দেবেন তা ওইদিনই স্থানীয় সময় রাত নয়টায় প্রচার করা হবে।শিকাগোয় ডেমোক্র্যাট দলের কনভেনশন শেষে উভয়দলের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে।সোমবার লেবার ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের ছুটির দিনে জো বাইডেন ও হ্যারিস প্রথমবারের মতো একসাথে হাজির হবেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়ার পিটসবার্গে।এখানে উভয়ে আমেরিকান শ্রমিক ও ইউনিয়নের ওপর গুরুত্বারোপ করবেন।এরপর মার্কিন নির্বাচনী প্রচারণার বড়ো ধরনের মাইলফলক আগামী ১০ সেপ্টেম্ব্র ট্রাম্প-হ্যারিস বিতর্ক অনুষ্ঠিত হবে।কারণ এ বিতর্কে কোন প্রার্থীই ভুলে যাবেন না জর্জিয়ার আটলান্টায় গত ২৭ জুনের ট্রাম্প-বাইডেন বিতর্কে ব্যর্থতার কারণে ৮১ বছরের জো বাইডেনকে হোয়াইট হাউসের এ দৌড় থেকে বিদায় নিতে হয়েছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page