১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ডিসির গণশুনানিতে মিলল আশার আলো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ, চট্টগ্রাম >>> জীবনের ভিন্ন ভিন্ন সংকট ও না পাওয়ার বেদনা নিয়ে বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়েছিলেন একদল অসহায় মানুষ। কারও স্বামী এক বছর ধরে নিখোঁজ, কারও বসতঘর ভেসে গেছে বনয়ায়, আবার কেউ লড়ছেন ক্যান্সারের সঙ্গে। এমন হাহাকারের মাঝে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাপ্তাহিক গণশুনানি পরিণত হয়েছিল অসহায় মানুষের নির্ভরতার ঠিকানায়। ধৈর্য ও মনোযোগের সঙ্গে ১৮ জন সেবাপ্রার্থীর কথা শুনে তাৎক্ষণিক সুরাহা এবং সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই মানবিক জেলা প্রশাসক।বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এই গণশুনানিতে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্দশার চিত্র উঠে আসে।গণশুনানিতে কথা বলতে বলতে বারবার চোখের পানি মুছছিলেন মোসাম্মৎ মাইনা খাতুন। প্রায় এক বছর আগে ট্রলারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তাঁর স্বামী আজাদ। দুই অপ্রাপ্তবয়স্ক সন্তান ও স্ট্রোক আক্রান্ত নিজের চিকিৎসা খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি। জেলা প্রশাসক তাঁর আকুতি শুনে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন এবং নিখোঁজ স্বামীর সন্ধানে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।বাঁশখালীর ইলশা গ্রামের রাহাত বন্যায় কাঁচা ঘর ও ফসল হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। তাঁর স্ট্রোক আক্রান্ত ও শারীরিকভাবে অক্ষম বাবার পুনর্বাসনের আকুতি শুনে জেলা প্রশাসক তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করেন।কিডনি জটিলতা ও বহুমূখী রোগে আক্রান্ত বোয়ালখালীর মো. শাহাজাহান এবং সড়ক দুর্ঘটনায় পা ভাঙা সেলস রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আবু কাউছারকে চিকিৎসার জন্য দেওয়া হয় আর্থিক সহায়তা।অভাবের তাড়নায় পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হওয়া সরকারি সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মিফতাহুল জান্নাত রিয়াকে দেওয়া হয় বিশেষ আর্থিক অনুদান। এছাড়া ক্যান্সারে আক্রান্ত জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক নিলুফার ইয়াসমিন এবং জীবিকার সন্ধানে এসে সর্বস্বান্ত হয়ে বাড়ি ফেরার ভাড়াও না থাকা দিনাজপুরের শফিকুল ইসলামকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়।গণশুনানিতে আসা সাতজন অসহায় ব্যক্তি ও একজন শিক্ষার্থীকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ২১টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিসি।শারীরিক উপস্থিতির পাশাপাশি এদিন প্রবাসীদের অভিযোগ শোনার জন্য বিশেষ অনলাইন গণশুনানিও অনুষ্ঠিত হয়। এতে এক প্রবাসী জমিজমা সংক্রান্ত জবরদখলের অভিযোগ জানালে, জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।চট্টগ্রাম জেলা প্রশাসনের এই সাপ্তাহিক গণশুনানি এখন আর কেবল আবেদন নেওয়ার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নেই। কেউ চিকিৎসার খরচ, কেউ পড়ার সুযোগ, কেউ ঘর বাঁধার স্বপ্ন আর কেউ বাড়ি ফেরার ভাড়ার সংস্থান নিয়ে ফিরেছেন এই কক্ষ থেকে। সহায়তার এই ছোট্ট প্রয়াস হয়তো সবার সব সংকট দূর করতে পারবে না, তবে মানুষের মনে এই বিশ্বাস দৃঢ় করেছে যে-রাষ্ট্র ও প্রশাসন প্রকৃত অর্থেই তাদের পাশে রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page