১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ডিবির অভিযানে সহস্রাধিক ইয়াবাসহ আটক ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রিত্তম কুর্মী সুজিত (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ফাহিম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।গতকাল (১৩ মে) রাতে মৌলভীবাজার সদর উপজেলার রাঙ্গাউটি রিসোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১.১০ ঘটিকার সময় এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার ০৬ নং একাটুনা ইউনিয়নের তালতলা এলাকার মৌলভীবাজার টু কুলাউড়া রোডের পাশে রাঙ্গাউটি রিসোর্টের সামনে থেকে সাইফুল ইসলাম ফাহিমকে আটক করা হয়। এসময় অন্য এক আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে আটককৃত ফাহিমের দেহ তল্লাশী করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে ০৫ টি কালো রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিথিনের প্যাকেট থেকে মোট ১০০৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ লাখ ১ হাজার টাকা।আটককৃত সাইফুল ইসলাম ফাহিম মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ০৮ নং মনসুরনগর ইউনিয়নের বনমালী পঞ্চেশ্বর গ্রামের হান্নান মিয়ার ছেলে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায় বলেন, ”মাদকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের প্রসার রোধ, মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।”জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত সাইফুল ইসলাম ফাহিম এবং পলাতক আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৯(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page