১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

টেকনাফ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর উনচিপ্রাং সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় মো. ইরফান (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তের মেজর ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,রোববার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে নাফ নদীর উনচিপ্রাং সীমান্তের মেজর ঘের এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।এক পর্যায়ে নাফ নদীর পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে সন্দেহজনক পাঁচজনকে ব্যক্তিকে ব্যাগসহ আসতে দেখে বিজিবির সদস্যরা থামার সংকেত দেন।এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ব্যাগগুলো ফেলে তারা পাশের গ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় ধাওয়া করে ইরফান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।তিনি জানান,ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগ থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক ব্যক্তির নামে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page