১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ নয়, অবস্থান ষষ্ঠ: সংসদে স্বীকারোক্তি প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি?
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

ঝুঁকিপূরর্ণ এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরাতে জেলা প্রশাসনের অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সমুদ্র উপকূলবর্তী পতেঙ্গা, হালিশহর,কাট্টলী এলাকার ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরাতে ঘরে ঘরে পরিদর্শন করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক।চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর নেতৃত্বে নগরীর উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় ১৩ মে রাত ১:০০ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো: তৌহিদুল ইসলাম, পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব হুসাইন মুহাম্মদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত; হালিশহর ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন ও জেলা নাজির জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।আজ দুপুর থেকেই আকমল আলী ঘাট,রাণি রাসমনিঘাট ও পতেঙ্গা এলাকার উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ প্রায় ৪০০০-৫০০০ জেলে পরিবারকে নিরাপদে অপসারণের কার্যক্রম পরিচালিত হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ উপকূলবর্তী জেলে পরিবাররের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রাম মহানগরীর মতো জেলার ছয়টি উপকূলবর্তী উপজেলা সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, সীতাকুণ্ড ও মিরসরাইয়ে উপজেলা নির্বাহী অফিসারগণের তত্ত্বাবধানে জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে।চট্টগ্রামে ১০৩০ টি আশ্রয়কেন্দ্র সহ ২১০০ প্রাথমিক বিদ্যালয় এবং প্রয়োজন অনুসারে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সাইক্লোন শেল্টার সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। জলায় পর্যাপ্ত শুকনা খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওরাল স্যালাইন মজুদ রয়েছে।এছাড়াও আজ সন্ধ্যায় আকবর শাহ থানাধীন ফিরোজ শাহ কৈবল্যধাম সংলগ্ন ফয়েজ লেক ১ নং ঝিল এলাকায় অতি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পাহাড়ি বাসিন্দাদের অপসারণ কাজ করেছে জেলা প্রশাসন।এ অভিযানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম আরডিসি নু এমং মং মারমা, সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page