৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

জৈন্তাপুরে র‍্যাংকিন প্যাথলজি এন্ড এক্স -রে সেন্টারের উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি

জৈন্তাপুরে চিকিৎসা সেবা বৃদ্ধি ও সঠিক রোগ নির্ণয় পরীক্ষা নিরিক্ষা সেবার লক্ষ্যে চালু করা হয়েছে র‍্যাংকিন প্যাথলজি এন্ড এক্স-রে সেন্টারের।শুক্রবার (৩রা নভেম্বর) বিকেল তিন ঘটিকায় সেন্টারের শুভ উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর খাশিয়াহাটি পূর্ব বাজারে অবস্হিত এই প্যাথলজি এন্ড এক্স-রে সেন্টারে সাধারণ রোগীদের সব ধরণের রোগ নির্ণয় ও পরীক্ষা নিরিক্ষা সেবা প্রদান করা হবে।তাদের সেবা সমুহের মধ্যে যাবতীয় প্যাথলজি পরীক্ষা, আলট্রাসনোগ্রাম,ইসিজি,এক্স-রে অত্যাধুনিক হরমন এনালাইজার,বিদেশগামী যাত্রীদের ম্যাডিকেল চেকআপ,হেপাটাইটিস বি ভ্যাকসিন সহ গাইনী,মেডিসিন,হাড়-জোড়া ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা ইত্যাদি।উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টারের পরিচালক আবুল হারিস সাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, মানুষের মৌলিক অধিকারের অন্যতম চিকিৎসা সেবা। আধুনিক ও উন্নত চিকিৎসা ও পরীক্ষা নিরিক্ষার জন্য সময় ব্যায় করে মানুষদের শহরমুখী হতে হতো। পল্লী ও মফস্বল এলাকায় র‍্যাংকিন সেন্টারের মত আধুনিক প্যাথোলজি সেন্টার সঠিক সেবা প্রদান করলে সাধারণ মানুষ উপকৃত হবে।তিনি সেন্টার পরিচালনা পরিষদের সদস্যদের প্রতি গরিব ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবার বিষয়টি বিশেষভাবে দেখার আহবান জানান।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি আব্দুস শুক্কুর, হাজী হোসাইন আহমদ, মো হায়দর আলি, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন শাহীন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, খাসিয়া সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, যুবলীগ নেতা মাসুদ আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমএম রুহেল।এছাড়াও র‍্যাংকিন প্যাথলজি এন্ড এক্স-রে সেন্টারের পরিচালকবৃন্দের মধ্যে মো জাকারিয়া, ফখরুল ইসলাম, গোলাম আব্বাস,মোজাম্মেল হক ও মৃন্ময় কান্তি সেন মৃদুল সহ সেন্টারের টেকশিয়ান ও রিসিপশন বিভাগের সদস্যবৃন্দ পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে উদ্বোধন শেষে দোআ মাহফিল সম্পন্ন করা হয়। পরে অতিথিবৃন্দ সেন্টারে স্হাপন করা ল্যাবের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page