২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নিশাত আক্তার (৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত পূর্ব গর্দনা গ্রামের ওমান প্রবাসী ফয়সাল আহমেদের স্ত্রী তার দুই সন্তান সাদিক আহমেদ( ৯) ও নিশাত আক্তারকে নিয়ে নিজের পিতার বাড়ী একই ইউনিয়নের সুটারীসেনগ্রাম বেড়াতে আসেন গত ২৫শে আগষ্ট।২৮শে আগষ্ট ঘটনাটার দিন নিশাতের মা সাদিনা বেগম দুপুর ২ ঘটিকায় শিশু নিশাতকে রুমে রেখে জোহরের নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় শেষে তিনি তার কন্যাকে রুমে না দেখে চারপাশে ছোটাছুটি করে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তার বাবার বাড়ীর পূর্বকোনে অবস্হিত পুকুরে শিশু নিশাতের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় মা সাদিনা আক্তার।সেসময় মায়ের চিৎকারে বাড়ীর লোকজনের সহায়তায় পুকুর থেকে নিশাতের নিথর দেহ তুলে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু নিশাতকে মৃত ঘোষনা করেন।এদিকে পুকুরে ডুবে শিশু নিশাতের মৃত্যুর বিষয়ট নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওমর ফারুক। তিনি জানান নিহত নিশাতের মরদেত তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, সেই সাথে সকল অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ করে পানি,আগুন, বিদ্যুৎ থেকে নিরাপদে থাকতে বাড়তি নজরদারি রাখার অনুরোধ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page