১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
আন্তর্জাতিক:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়
     
             

জৈন্তাপুরে দ্যা- মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে দি মেঘালয় চা-বাগান, খাদিজা বহুমূখি ফার্ম লি:’র নামে লীজ বাতিল সংক্রান্ত হাইকোর্টের (৪৩২০)/২০১১ইং’র স্থগিতাদেশ অমান্য করে দি মেঘালয় চা-বাগান কর্তৃপক্ষ এলাকার বসতবাড়ি উচ্ছেদ করে পুনরায় বাগানের কার্যক্রম পরিচালনা করার প্রতিবাদে এবং অবিলম্বে লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীন পরিবারের মধ্যে বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়ে চারিকাট এলাকার ৫টি গ্রামের বাসিন্দাগণ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মানববন্ধনে চারিকাটা ইউনিয়নের অসহায় গরীব ভূমিহীন পরিবারের মাঝে সরকারী জায়গা বন্দোবস্ত প্রদান করতে প্রশাসনের নিকট দাবী জানানো হয়েছে। অবিলম্বে দি মেঘালয় চা-বাগানের লীজ বাতিল করার দাবী’তে ভিত্রিখেল পাঁচ মৌজা অসহায় ভূমিরক্ষা ঐক্য পরিষদের উদ্যােগে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয় ।২২ মে সোমবার সকাল ১১টায় লালাখাল-চতুল চারিকাটা ভিত্রিখেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এতে সভপতিত্ব করেন প্রবীন মুরব্বি ওয়াজিদ আলী (মড়া)।সভায় বক্তব্য রাখেন চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ায়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, এলাকার বিশিষ্ট সমাজসেবী আলতাফ হোসেন বিলাল,সেলিম আহমদ, ইউপি সদস্য মনির আহমদ, মাস্টার সাইফুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, কামাল আহমদ ও আব্দুল হান্নান।মানববন্ধন শেষ বিক্ষোভ মিছিল করে চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিমের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।এদিকে লীজ বাতিলের দাবি জানিয়ে এলাকাবাসির পক্ষ থেকে সম্প্রতি জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। এদিকে দি মেঘালয় চা-বাগানের লীজ বাতিলের দাবী জানিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় ভূমিহীন পরিবার অনেক প্রতিবাদ ও বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page