৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জীবন বাঁচাতে দৌড়ে বাংকারে ঢোকেন নেতানিয়াহু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ভয়ে-আতঙ্কে জরুরি বাংকারে আশ্রয় গ্রহণ করেন হাজার হাজার ইসরায়েলি। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যরা পর্যন্ত বাংকারে আশ্রয় গ্রহণ করেন। এমনকি সেখানেই তাদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর দৌড় দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে বাংকারে প্রবেশ করেছেন তিনি।

এনডিটিভির খবর অনুযায়ী, মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এদের মধ্যে কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। এদের কয়েকটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করেছে। এর জেরে ইসরায়েলজুড়ে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। হাজারো মানুষ নিরাপদে আশ্রয় গ্রহণ করেন। ওই দিন রাতেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়। যেখানে বলা হচ্ছে, ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে বাংকারে প্রবেশ করছেন নেতানিয়াহু।

সামাজিক মাধ্যমে ইরানপন্থী বিভিন্ন ব্যবহারকারী বার বার এই ভিডিওটি শেয়ার করছেন। ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু একটি করিডোর দিয়ে দৌড়ে কোথাও যাচ্ছেন।

এই ভিডিওটি শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ইরানের জবাবের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাংকারের ভেতরে পালিয়ে যান।’

আরেকজন লিখেছেন, ‘কেউ দয়া করে বেনিয়ামিন নেতানিয়াহুকে লুকানোর একটি জায়গা দিন। এই দুর্বল লোকটি ঠিকভাবে পালাতেও পারেনি। সর্বোপরি তিনি বাংকারে লুকিয়ে তার জীবন বাঁচিয়েছেন। জনগণের জিম্মায় দেশ ছেড়ে তিনি পালিয়ে গেছেন।’

তবে এই কথিত ভিডিওটি অন্তত তিন বছরের পুরোনো। ২০২১ সালে ফেসবুকে প্রথমবারের মতো এই ভিডিওটি শেয়ার করা হয়। মূল ভিডিওতে ইসরায়েলি সংসদ নেসেটের করিডোর দিয়ে তাড়াহুড়ো করে নেতানিয়াহুকে দৌড়াতে দেখা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের
পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি।
ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।
চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

You cannot copy content of this page