২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এসএসপি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী গোলাম ফারুক মজনু মোঃ আল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জাতীয় ছাত্রশক্তির দক্ষিণ জেলা কমিটিতে সাঈদ হোসেন মানিক পটিয়ায় মায়ের বকুনী খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক। খাগড়াছড়ি পানছড়িতে অসুস্থ নারীর চিকিৎসা সেবায় এগিয়ে এলো পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক চট্টগ্রামে শতভাগ মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগের ঘোষণা পুলিশ সুপারের চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খনন মাটি চাপায় ২ শ্রমিক নিহত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

ছিনতাইয়ের গরুভর্তি ট্রাক উদ্ধার করলো চকরিয়া থানা পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> কক্সবাজারের ইয়াবা সম্রাট খ্যাত সিংগার আবূুদুর রহিমের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত কক্সবাজার থেকে ঢাকা মুখি দুটি গরু ভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে রামু ও চকরিয়া থানা পুলিশের হস্তক্ষেপে দু’ঘন্টা পর উদ্ধার করা হয় ছিনতাই হওয়া গাড়ী দুটি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী আবদু শুক্কুর অভিযোগ করেন, গর্জনিয়া বাজার থেকে ক্রয় করে আমাদের ২০টি গরু ভর্তি দুটি ট্রাক রামু চা-বাগান হয়ে আসছিল। ভোররাত আনুমানিক দেড়টার দিকে একই এলাকার ব্যবসায়ী আব্দুর রহিমের নেতৃত্বে সিএনজি, ৩টি মোটর সাইকেল ও কারযোগে ১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত এসে গাড়ির পথরুদ্ধ করে আটকে দেয়। গাড়ীর দুই চালককে অস্ত্র ঠেকিয়ে গরুভর্তি গাড়ী দুটি ছিনিয়ে নেয় ওই দুর্বৃত্তরা।
পরে থানায় অভিযোগ করলে চকরিয়া ও রামু থানা পুলিশের সহায়তায় ট্রাক দুটি উদ্ধার করা হয়। তবে গাড়ি দুটি ছেড়ে দিলেও চালকদের মোবাইল দুটি ফেরত দেয়নি দুর্বৃত্তরা।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিমের কোন বক্তব্য পাওয়া যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনজুরুল কাদের জানান, গাড়ি দুটি চকরিয়া আসছিল, গরুর মালিক ফোন করে জানালে যার বিরুদ্ধে অভিযোগ তাৎক্ষনিক তাকে গাড়ি ছেড়ে দিতে বলেছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page