৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

চোর চক্রের দুই সদস্য গ্রেফতার; মোটর সাইকেল উদ্ধার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুরে ও রাতে পটুয়াখালীর কুয়াকাটা এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে চোর চক্রের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়।একই সাথে চুরি হওয়া মোটর সাইকেলটি ও উদ্ধার করা হয়েছে। গত ১৬ জুলাই বিকেলে পটুয়াখালী শহরের তিতাস সিনেমা এলাকা থেকে সুজুকি জিক্সার ব্রান্ডের মোটর সাইকেলটি কৌশলে চুরি করে নিয়ে যায় চক্রটি। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন বরিশাল জেলার দিনারের পুল এলাকার মৃত বাবুল ফরাজীর ছেলে বাহাউদ্দিন রাব্বি (২৪) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ এলাকার মান্নান হাওলাদারের পুত্র মোঃ সোহেল হাওলাদার (৩০)। এরা দুজনেই পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সদস্য।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, ১৬ জুলাই বিকেলে আমরা একটি অভিযোগ পাই শহরের তিতাস সিনেমা এলাকার সুবর্না টাওয়ারের পাকিং থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি চৌকস টিম বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করে। শহরের বিভিন্ন এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় মোটরসাইকেল চোর মুখে মাক্স পরা এবং মাথায় কালো টুপি ও কালো টি সার্ট পড়া ছিল। সে মোটর সাইকেলটি নিয়ে সরাসরি পটুয়াখালী সেতু অতিক্রম করে লেবুখালী সেতুর দিকে এগিয়ে গেছে। পরবর্তীতে লেবুখালী সেতুর সিসি টিভি ফুটেজে দেখা যায় সে বরিশালেল দিকে যাচ্ছে। সিসিটিভ ফুটেজ পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন থানায় এ সংশ্লিষ্ট ম্যাসেজ দেয়া হয়। ১৭ জুলাই সকালে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় টহল পুলিশ দায়িত্ব পালন কালে মোটরসাইকেল চুরির সাথে সরাসরি জরিত ওই যুবকে সন্দেহ হলে জিৌজ্ঞাসাবাদ করে। প্রাথমিক পর্যায়ে চুরির সাথে তার সম্পৃত্ততার কথা শিকার না করলেও পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল মহিপুর থানায় গিয়ে জিজ্ঞাসাবাদে মোরসাইকেল চুরির বিষয়টি শিকার করলে তাকে নিয়ে অভিযান শুরু হয়। আসামীর কথা অনুয়ায়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা পুলিশের সহযোগীতায় মোটরসাইকেল এবং চোর চক্রের আরও একজন সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়। ১৭ জুলাই রাতে ভান্ডারিয়া থেকে চর্তপটুয়াখালী থানায় উদ্ধার হওয়া মোটরসাইকেল এবং আসামীকে নিয়ে আশা হয়। এ ঘটনায় পটুয়াখালী থানায় চুরি হওয়ার মোটর ইকেল মালিক প্রকৌশলী আবু তাহের ইমরান একটি মামলা দায়ের করেছেন। এই চোর চক্রের সাথে আরও কারা কারা জরিত আছে সেসব আসামীদের গ্রেফতারে পুলিশ অভিজান পরিচালনা করছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page