১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চট্টগ্রাম বোয়ালখালীতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম বোয়ালখালীতে বিএনপির দেড় শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে৷ গত সোমবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো১৪০-১৬০ জনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলাটি দায়ের করেন মধ্যম শাকপুরার জালাল চেয়ারম্যান বাড়ির মৃত নুরুল আলমের পুত্র এস এম জাহাঙ্গীর ৷তিনি শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ৷এদিকে এটিকে মিথ্যা ও গায়েবী মামলা দাবি করেন নিন্দা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন,সরকার পতনের আন্দোলন থেকে সরাতে এই নেতাকর্মীদের হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদ্বিতীতভাবে এ ধরনের মামলা দেওয়া হচ্ছে৷কিন্তু বিএনপি নেতাকর্মীরা এসব মিথ্যা বানোয়াট মামলাকে পাত্তা দেয় না ৷তাদের চোখ এখন দফা আন্দোলনের দিকে স্থির আছে৷ দায়েরকৃত আজাহারের বাদী দাবি করেন,গত সোমবার রাতে শাকফুরা ইউনিয়নের বোয়ালখালী -পটিয়া আঞ্চলিক সড়কের পাকা রাস্তার উপর বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে মামলার বাদীকে মারধর করে ও ১০-১২ টি অটোরিক্সার কাঁচ ভাঙচুর করে৷তারা আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ নানা রকম মন্তব্য করতে থাকে ৷এ সময় ঘটনাস্থলে তারা ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।মামলার ব্যাপারে বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি হাজি ইছহাক চৌধুরী বলেন,তাদের দলের নেতাকর্মীরা এ ধরনের কোন ঘটনাই ঘটায়নি ৷এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ৷এই বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ওসি মোঃ আছহাব উদ্দিন বলেন,বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের সত্যতা নিশ্চিত করলেও এ নিয়ে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page