২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানবতা বেঁচে আছে মানসিক দৃষ্টিতে। স্মৃতিতে কাশবনে আসবো ফিরে। পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু। ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

চট্টগ্রামে ইন্টারন্যাশনাল হেল্থ এন্ড মেডিকেল এক্সপো’২৩- এ লায়ন্স ক্লাব কসমোপলিটন ভ্যালী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

১২ থেকে ১৪ অক্টোবর ৩ দিন ব্যাপী ২য় বারের মত আন্তর্জাতিক হেলথ এন্ড মেডিকেল এক্সফো’২৩ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম নগরীর অভিজাত কমিউনিটি সেন্টার জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেল্থ এন্ড মেডিকেল এক্সপো’২৩- এ দেশি বিদেশী প্রায় ৮০ টির অধিক হেল্থ এন্ড মেডিকেল ইকুইপমেন্ট প্রতিষ্ঠান তাদের বাজারজাতকরন অত্যাধুনিক মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে এ মেলায় অংশ গ্রহন করেছে। চট্টগ্রামের বৃহত্তম এই হেল্থ এন্ড মেডিকেল এক্সপো’তে অংশ গ্রহন করে আয়োজক কমিটি, বিভিন্ন কোম্পানীর স্টলের প্রতিনিধি ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী১২ অক্টোবর’২৩ ইং বৃহস্পতিবার মেলার উদ্বোধনী দিনে বিকাল ৫ টায় লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালীর সভাপতি লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন এস এম আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে মেলায় কসমো ভ্যালী’র স্টল উদ্বোধন করেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫বি-৪, বাংলাদেশ এর ডিষ্ট্রিক গভর্নর “শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়” শ্লোগানের প্রবক্তা লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক ক্যাবিনেট সেক্রেটারী লায়ন আবু বকর সিদ্দিক পিএমজেএফ, ডিষ্ট্রিক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম, ক্লাব ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন এ,এস,এম সাজ্জাদুল ইসলাম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী লায়ন নেজাম উদ্দীন।প্রধান অথিতির বক্তৃতায় লায়ন গভর্নর এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ বলেন, লায়ন্স’রা তাদের অর্জিত সম্পদ থেকে মানবতার কল্যানে নিঃস্বার্থভাবে কাজ করে থাকে। পুরো অক্টোবর মাস লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট- ৩১৫ বি৪ মানবতার কল্যানে সেবামুলক বিভিন্ন কর্মসূচী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। দ্বন্ধ ও সংঘাতময় বিশ্বে শান্তি স্থাপনের দৃপ্ত অঙ্গিকারে সবাইকে পারিবারিক পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে মানবিক হয়ে নিজেকে প্রস্তুত করে নিঃস্বার্থভাবে মানবতার কল্যানে কাজ করার আহ্বান জানান। মানবতার জন্য কাজ করা, বন্ধুত্ব, ভালবাসা এবং ফ্যামিলী বাউন্ডিংয়ের মাধ্যমে এ শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে জানান তিনি। নিরেট সেবার মানষিকতায় অক্টোবর সার্ভিসে বৃহত্তর চট্টগ্রামের বিস্তৃত অঞ্চলে লায়ন্স ক্লাবের সেবা কর্মসূচীর অংশ হিসাবে ‘লায়ন ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী’ সর্ব সাধারনের মাঝে ডেঙ্গু ও চাইল্ড ক্যান্সারের ব্যাপারে এওয়ার্নেস সৃষ্ঠি সহ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে “২য় আন্তর্জাতিক হেল্থ এন্ড মেডিকেল এক্সপো’২৩”- এ স্টল নেওয়ায় তিনি কসমো ভ্যালী কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
সভাপতির বক্তৃতায় কসমো ভ্যালীর সভাপতি লায়ন টিপু সুলতান চৌধুরী সকল দর্শকদের ধন্যবাদ দিয়ে বলেন, লায়ন ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী গত বছরও হেল্থ এন্ড মেডিকেল এক্সপো’তে অংশ গ্রহন করে আয়োজক কমিটি সহ সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করায় এবারের মেলা কমিটি কসমো ভ্যালীকে নিজেরাই আমন্ত্রন জানিয়েছে। নিজেকে মানবতার ফেরিওয়ালায় প্রস্তুত করে নিঃস্বার্থভাবে আর্ত মানবতার সেবা ও কল্যানে কাজ করলে একদিকে যেমন মানুষের অর্জন সম্ভব হবে, পাশাপাশি সৃষ্টিকর্তার আনুকল্য অর্জন সম্ভব হবে বলে জানান লায়ন টিপু সুলতান চৌধুরী। উল্লেখ্যঃ মেলায় ভিজিটরদের জন্য সম্পুর্ন ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত চাপ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় সহ ডেঙ্গু, শিশু ক্যানসার প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি ৩ দিন ব্যাপী মেলা চলাকালীন সময়ে মেলায় এসে লায়ন ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী’র ফ্রীতে স্বাস্থ্য সেবা গ্রহনেরও আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page