২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা রাষ্ট্রপতি |: সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে হবে
আন্তর্জাতিক:
ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি
     
             

গাজা সীমান্তে ‘ইসরায়েলের চোখ’ যে তরুণীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

গাজা সীমান্তে ‘ইসরায়েলের চোখ’ হিসেবে পরিচিত তাঁরা। বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিযুক্ত এসব নারী সেনাসদস্যের বছরের পর বছর একটিই কাজ, সেটি হলো গাজা সীমান্ত ঘিরে থাকা ইসরায়েলি নজরদারি ঘাঁটিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে ‘সন্দেহজনক তৎপরতায়’ নজর রাখা।গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার কয়েক মাস আগে থেকেই বিপদের আঁচ করতে পারছিলেন এসব নারী সেনা। তাঁরা বলেন, এই সময়ের মধ্যে সীমান্তের ওপারে অতর্কিত আক্রমণ ও জিম্মি নেওয়ার মহড়ার পাশাপাশি তাঁরা কৃষকদের অদ্ভুত আচরণ করতেও দেখেন।এসব নারী সেনার একজন নোয়া (প্রকৃত নাম নয়)। তিনি বলেন, সীমান্তের যেকোনো তথ্য তাঁরা গোয়েন্দা সংস্থা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জানান। এটিই তাঁদের কাজ। কিন্তু এ ছাড়া তাঁদের আর কিছু করার ক্ষমতা ছিল না। নোয়ার ভাষায়, ‘আমরা শুধু দেখতেই পেতাম।’নোয়ার মতো সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত এসব নারী সেনার অনেকের ধারণা ছিল যে হামাস ‘বড় কিছু’ করার পরিকল্পনা করছে। নোয়ার ভাষায়, ‘ভেতরে-ভেতরে কিছু একটা চলছিল, যেকোনো মুহূর্তে যার বিস্ফোরণ ঘটবে।’হামলার আগে সীমান্তে সন্দেহজনক যেসব তৎপরতা তাঁরা দেখেছেন এবং এ বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যা জানিয়েছেন, তা নিয়ে এসব নারী সেনার কয়েকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাঁদের মতে, এ নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে উপযুক্ত সাড়া পাননি তাঁরা।হামলার আগের কয়েক মাসে এই নারী সেনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেসব বার্তা দিয়েছিলেন, সেসব দেখেছে বিবিসি। এসব বার্তায় সীমান্তে নানা তৎপরতা নিয়ে কথা বলতে দেখা যায়। তাঁদের মধ্যে অনেককে বিষয়টি নিয়ে নির্দয় ঠাট্টা করতেও দেখা যায়। যেমন ‘অবশ্যম্ভাবী এ হামলা যেদিন হবে, সেদিন কারা এখানে দায়িত্বে থাকবে’?হামাসের হামলায় সন্তান অর্থাৎ মেয়েদের হারিয়ে শোকাহত পরিবারগুলোর সঙ্গে কথা বলেছে বিবিসি। একই সঙ্গে যেসব বিশেষজ্ঞ সীমান্তে নজরদারির দায়িত্বে থাকা নারী সেনাদের মূল্যায়নে গাফিলতিকে সামরিক বাহিনীর বড় একটি গোয়েন্দা ব্যর্থতার অংশ মনে করছেন, তাঁদের সঙ্গেও বিবিসি কথা বলেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page