১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

গলায় দড়ি ঝুলিয়ে স্বেচ্ছায় নিজেদের ‘ফাঁসি’ চাইলেন রামেবির বৈষম্যবিরোধী নার্সিং শিক্ষার্থীরা!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী>>> ভয়াবহ সেশনজটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় এবার স্বেচ্ছায় ‘ফাঁসি’ চেয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) বৈষম্যবিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রামেবির পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে গলায় দড়ি ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি থেকে তারা এ ফাঁসি চান।সকাল ১০টায় রাজশাহী নার্সিং কলেজে চত্বর থেকে কর্মসূচি শুরু হয়।অবস্থান কর্মসূচির একপর্যায়ে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য দপ্তরটি বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা।এসময় তারা বলেন,যে ভার্সিটি কোনো কাজের না,সেটা খোলা রাখার দরকার নাই।এখানে এসে দেখছি সব কর্মকর্তা-কর্মচারী পালিয়েছে।বুধবার আমাদেরকে ডিসি অফিসে নিয়ে গিয়ে অভিনয় করেছে।তারা মুনাফিকি করেছে, তাদের কথা তারা রাখেনি।পরীক্ষা নেয়ার আশ্বাস দিয়ে পালিয়েছে,তারা বাইরে গিয়ে নিজেদের মধ্যে মিটিং করছে,ষড়যন্ত্র করছে।তারাই সেশনজট ও পরীক্ষা বানচাল করেছে।তারা অফিসে না আসলে তাদের রাখার দরকার নাই।নতুন নিয়োগ দেয়া হোক।শিক্ষার্থীরা বলেন,দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে।আমরা বাসায় জীবিত অবস্থায় চেহারা দেখাতে পারব না।হয় আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে,অন্যথায় আমাদের ফাঁসিতে ঝুলিয়ে বাসায় মরদেহ পাঠাতে হবে।শিক্ষার্থীদের দাবিগুলো হলো- স্থগিত হওয়া ২০১৯-২০ সেশনের বিএসসি ইন নার্সিং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে যে কোনো কর্মকর্তাকে পরীক্ষা পরিচালনার জন্য নির্বাহী দায়িত্ব প্রদান,পরীক্ষা কমিটির সাথে সমন্বয় করে অভ্যন্তরীন ব্যবস্থায় পরীক্ষা গ্রহনের মাধ্যমে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা,আগামী পহেলা অক্টোবর থেকে শিক্ষার্থীদের হাসপাতালে ইন্টার্নশীপ শুরু নিশ্চিত করা, বেসরকারি কলেজসমূহে পরীক্ষার ফরম ফিলাপের অতিরিক্ত টাকা গ্রহণ বন্ধ করা,রামেবিতে পরীক্ষার রেজাল্ট চ্যালেঞ্জের ফি প্রতি সাবজেক্ট ৫ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করা এবং রাজশাহীস্থ বেসরকারি নার্সিং কলেজের বিএসসি শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেলল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে।কর্মসূচি থেকে সেশনজট সৃষ্টিকারী এবং পরীক্ষা বানচালের ষড়যন্ত্রকারী উল্লেখ করে রামেবির ১২ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান শিক্ষার্থীরা।এ ১২ কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং দলীয় স্বার্থে রামেবির বিরুদ্ধেই বিভিন্ন ষড়যন্ত্র করেন বলেও শিক্ষার্থীদের অভিযোগ। এসময় দুপুর ১টার ভেতর ওই ১২ কর্মকর্তা কর্মচারীকে সশরীরে এসে অবস্থান পরিষ্কার করার সুযোগ দেন শিক্ষার্থীরা।আন্দোলনের অন্যতম সমন্বয়ক রায়হান আলী বলেন, রামেবি অধিভুক্ত ২৩ নার্সিং কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থী বৈষম্যের শিকার। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া ও সিরাজগঞ্জসহ বেশ কয়েকটি জেলা থেকে আমরা রাজশাহী এসে আন্দোলন করছি।দাবি না মানা পর্যন্ত আমরা বাসায় ফিরবো না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলবে।অন্যথায় ফাঁসি দিয়ে লাশ বাসায় পাঠাতে হবে!উল্লেখ্য,গত ২ সেপ্টেম্বর রাতে রামেবি উপাচার্য ডা. এজেডএম মোস্তাক হোসেনের পদত্যাগের কারণে অনিশ্চয়তা আরও প্রকট হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page