২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এরফানুল করিম চৌধুরী খুলনা প্রতিনিধি

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (শনিবার) দুপুরে খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় ও ব্যক্তিগত জীবনে ওজন ও পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। ওজন ও পরিমাপে ডিজিটাল পদ্ধতি ভোক্তা সাধারণের জন্য সুফল বয়ে আনবে।শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কায়িক পরিশ্রমের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ক্রমশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধারবাহিকতায় উৎপাদিত পণ্যর সঠিক পরিমাপে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে।উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এবং ১৯৭৫ সালে বাংলাদেশ কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের সদস্য পদ লাভ করে।খুলনা বিএসটিআই এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান, ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সহসভাপতি মোঃ নাসির উদ্দিন এবং খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) সওদাগর শামীম ফারুক। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ ফজলে করিম এবং সেভেন রিংস এর মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ী, ভোক্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page