২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কেরানিহাটে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> চট্টগ্রাম সাতকানিয়া কেরানীহাট সড়কের স্টেশনে নিজেদের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন)।বুধবার (৬ মার্চ ২০২৪ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। এতে প্রায় ৩০০ শতাধিক অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হয়।সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) জনাব আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এ সময় উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্র্যাফিক পুলিশ, সাতকানিয়া ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।অভিযানে রাস্তার দুই পাশে গড়ে ওঠা খাবার হোটেল, ওষুধের দোকান, ফলের দোকানসহ বিভিন্ন পাকা ও অর্ধপাকা স্থাপনা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।সহকারী কমিশনার(ভূমি) আরফাত সিদ্দিকী জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের স্টেশনটি গুরুত্বপূর্ণ একটি স্থান। এ স্টেশনটি অতিক্রম করে প্রতিদিন শত শত যানবাহন আসা-যাওয়া করে।অথচ এ সড়কের ফুটপাতসহ রাস্তার উভয় পাশ দখল করে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা করা হয়েছে।তিনি বলেন, এর আগেও সাতকানিয়া উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। কিন্তু উচ্ছেদ অভিযানের ফলাফল বেশিদিন স্থায়ী হয়নি। উচ্ছেদের পর আবারও দোকানপাট বসিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসে।
অভিযানে কেরানিহাট বাজার এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের পাশ্ববর্তী প্রায় ৩ কি.মি জায়গার মধ্যে ছোট বড় স্থায়ী অস্থায়ী প্রায় ৩০০ শতাধিক অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়৷উচ্ছেদকালীন সময়ে মহাসড়কে অবৈধ পার্কিং এর অপরাধে এক প্রাইভেট কার চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ২০০০/- জরিমানা করা হয়। উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী আরো জানান,ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং কেরানিহাটকে দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য সকল অংশীজনের সহযোগিতায় সব ধরণের পদেক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page