৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ভবনে গেস্ট হাউস বানিয়ে ভাড়া দিচ্ছেন শিক্ষকরা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের একটি ভবনকে গেস্ট হাউজ বানিয়ে নিয়মিত পর্যটকদের কাছে ভাড়া দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা।সূত্র জানায়, পঞ্চাশ হাজার টাকায় শেয়ার নির্ধারণ করে কয়েকটি শ্রেণিকক্ষকে কুয়াকাটা বি.বি গেস্ট হাউস নাম দিয়ে নিয়মিত সাধারণ পর্যটকদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে।এসব কক্ষে নেই শিক্ষার্থীদের বেঞ্চ, চেয়ার-টেবিল। আছে খাট-বিছানা, টি-টেবিল, সোফা।বিদ্যালয় ভবনে দীর্ঘদিন যাবত বেআইনি ব্যবসা চললেও উপজেলা প্রশাসন কিংবা শিক্ষা বিভাগ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। জান যায়, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়টি স্থানীয়ভাবে বেশ সুনামের সঙ্গেই শিক্ষা দিয়ে আসছিল।তবে গত কয়েক বছর ধরে কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ না করেই বিদ্যালয়ের দুটি ভবনের একটিকে গেস্ট হাউস বানিয়ে নিয়মিত পর্যটকদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে। আর পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় ভাড়াও হচ্ছে নিয়মিত।এই গেস্ট হাউস তৈরির অর্থ কোথা থেকে এসেছে, ভাড়া কোথায় যাচ্ছে কিংবা কে কি খাতে ব্যয় করছেন এর সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে জানা যায়, শিক্ষকরা নিজেরাই ৫০ হাজার টাকা করে শেয়ার নির্ধারণ করে, শ্রেণিকক্ষকে গেস্ট হাউসে রূপান্তরিত করেছেন। সেই শেয়ার মোতাবেক আদায় করা ভাড়া ভাগ করে নেন তারা। এতোদিন এ নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না।তবে রোববার (৯ জুলাই) রাতে কুয়াকাটা পৌর ছাত্রলীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ মোহাম্মদ কাওছার বিষয়টি নিয়ে তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন। আর এ থেকেই পুরো বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। সৈয়দ মোহাম্মদ কাওসার ফেসবুকে লেখেন, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কুয়াকাটা পৌরসভার একমাত্র হাইস্কুল। রোববার ঈদের ছুটির পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। কিন্তু আজ (রোববার) বিকেলে সেখানে গিয়ে দেখলাম কয়েকজন পর্যটক শিক্ষার্থীদের সামনে ধূমপান করছেন। বিষয়টি লক্ষ্য করার পরে জানতে চাইলে তারা বললেন, আমরা ঘুরতে এসেছি ভাড়া নিয়ে থাকছি এখানে। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তিনি আরও লেখেন, অনেক দিন আগে থেকেই স্কুল কর্তৃপক্ষ একটি ভবনকে আবাসিক হোটেলে পরিণত করেছে এবং সেটাকে প্রতিদিন ভাড়া দিচ্ছে। খারাপ লাগার বিষয় হচ্ছে একটা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন বহিরাগত আসছে। এতে শিক্ষার্থীরা বিব্রত হচ্ছে। এ দিকে ওই বিদ্যালয়ে কক্ষ ভাড়া নেওয়া পর্যটকদের সঙ্গে কথপোকথনে জানা যায়, প্রতিষ্ঠানের এক স্টাফ তাদের ডেকে এনে ভাড়া দিয়েছেন। এবং তাদের যে কক্ষে ওঠানো হয়েছে তার চাবির রিংয়ে কুয়াকাটা বি.বি. গেস্ট হাউস লেখা। এ বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, মূলত বিভিন্ন সময় শিক্ষা বিভাগ থেকে অনেক কর্মকর্তা কুয়াকাটায় আসেন। তাদের জন্য অনেক সময় রুম পাওয়া যায় না। সে কারণে গেস্ট হাউস হিসেবে কয়েকটি রুম করা হয়েছে। এগুলো কখনও সাধারণ মানুষের কাছে ভাড়া দেওয়া হয় না।
এছাড়া তিনি দাবি করেন, বিদ্যালয়টির মোট চারটি কক্ষকে গেস্ট হাউস বানানো হয়েছে, যার দুটি কক্ষে দুজন শিক্ষক নিয়মিত থাকছেন এবং দুটি কক্ষে অতিথিরা এলে থাকেন। একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষকে গেস্ট হাউস হিসেবে ব্যবহার করার কোনো আইনগত ভিত্তি আছে কিনা প্রশ্নে প্রধান শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি।
পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো অবস্থাতেই বিদ্যালয়ের ক্লাস রুমকে গেস্ট হাউস হিসেবে ব্যবহারের সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page