৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কুড়িগ্রামে আওয়ামীলীগ নেতার বাড়িতে ভাংচুর-লুটপাট নারী ও শিশুসহ আহত-৫, গ্রেফতার (৬)

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মশিউর রহমান বিপুল স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম>>>

কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নেতার বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। সংঘর্ষে ৫জন আহত হয়েছে। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎকধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ৬জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
জানা গেছে, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটু ও চাচাতো ভাই হেলাল সিদ্দিক আবুর সাথে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি রফিক উদ্দিন জাহাঙ্গীরের সাথে জমিজমা বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকে সমাধান করা হলেও তা কোনভাবেই তোয়াক্কা করেন না ওই প্রভাবশালী ব্যক্তি। এরই এক পর্যায়ে ২৭মে সন্ধ্যায় রফিক উদ্দিন জাহাঙ্গীর গং বহিরাগত প্রায় দেড় শতাধিক দেশিয় অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাচুর এবং লুটপাট চালায়। এতে ফ্রিজ, ল্যাপটপ, থাই গ্লাসের দরজা-জ্বানালা ভেঙে তছনছ করে। এ সময় জহুরুল ইসলাম লিটুর স্বজনরা এগিয়ে আসলে হেলাল সিদ্দিক আবু, দীনা বেগম, আয়শা বেগম, আফসানা বেগম ও নারীসহ ৫জনকে এলোপাথাড়ি মারপিট করে। পরে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল হক লিটু ও চাচাতো ভাইয়ের বাড়িতে থাকা ব্যবাসায়িক পঁচিশ লাখ টাকা লুট করে ঘটনাস্থল থেকে ছটকে পড়ে।
পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। আহত পাঁচ জনের মধ্যে আয়শা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।
কুড়িগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটু জানান, সন্ত্রাসীরা আকস্মিকভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার পরিবার এবং আমার চাচার পরিবারের হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে আহত করে এবং ভাঙচুর চালিয়ে বাড়িতে থাকা ঠিকাদারী কাজের ২৫ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। এছাড়া আমার চাচির অবস্থা আশঙ্কাজনক। আমি সন্ত্রাসীদের দৃষ্টান্তমৃলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ জানান, ইতোমধ্যে মামলা রুজু হয়েছে এবং অভিযুক্ত ৬জন আসামিকে গ্রেফতার পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page