১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

কিশোরগঞ্জে সমলয়ে যন্ত্রের ধানে কৃষি বিপ্লব কর্তন কার্যক্রমে ডিসির উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

সময়ের সাথে কৃষিখাতে প্রযুক্তির উৎকর্ষতার ঢেউ আছড়ে পড়ছে।এতে ফসল উৎপাদনে ঘটছে কৃষি বিপ্লব।বিগত বছরের ফলন ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা।উতলে পড়ছে কৃষকের গোলা।এতে কৃষাণ-কৃষাণীর পরিবারের বইছে আনন্দের ঢেউ।বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।যার একটি হচ্ছে সমবায়ভিত্তিক সমলয় চাষাবাদ পদ্ধতি।এই পদ্ধতিতে বীজ তলা থেকে ধানের চারা রোপন ও ফসল কর্তন সবকিছুই হবে কৃষি যন্ত্রের মাধ্যমে।এতে কমবে কৃষকের উৎপাদন খরচ,বাড়বে ফসল উৎপাদন।এ পদ্ধতির নতুন দুয়ার খুলে নীলফামারীর কিশোরগঞ্জে রবি মৌসুমী কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় চাঁদখানা ইউপির হরিবাসর ব্লকে সমলয়ে প্লাস্টিকের ফ্রেমের ট্রেতে ধানের বীজ উৎপাদন করে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ একর১৫০বিঘায় শতাধিক কৃষকের জমিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষ করা হয়েছে।শনিবার দুপুরে ওই চাষাবাদ ব্লক প্রদর্শনীতে আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এসএম আবু বক্কর সাইফুল ইসলামের সভাপতিত্বে,এতে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট,ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী,এসিল্যান্ড সানজিদা রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রমূখ।এসময় বক্তাগণ সমলয়ের সুফল তুলে ধরে বলেন,দিন দিন শ্রমজীবি মানুষ এখন শহর মুখী হচ্ছে।ফলে কৃষি কাজে শ্রমিক সংকট তীব্র হচ্ছে।কৃষিশ্রমিকের এই সংকট নিরসনে কৃষিকাজে যান্ত্রিকীকরণের ব্যবহার জনপ্রিয় করতে কাজ করছে সরকার ও কৃষি বিভাগ।যা উপজেলা কৃষি বিভাগের নিবিড় পরিচর্যায় যন্ত্রের মাধ্যমে রোপণ ধানের বাম্পার ফলন হয়েছে।গতানুগতিক চাষাবাদে ফলন হতো ১৫ থেকে ২০ মন।এ চাষে ফলন হয়েছে ৪০ থেকে ৪২ মন।এর আওতায় কৃষকদের বিঘায় ৮- ১০হাজার টাকা অতিরিক্ত ব্যয় সাশ্রয় হচ্ছে।সরেজমিনে দেখা যায়,মেশিনের মাধ্যমে শ্রমিক ছাড়াই মুহূর্তে অধিক পরিমাণ জমির কাটা হচ্ছে ধান! ঝাড়াই-বাছাইও হয়ে যাচ্ছে! এ যেন কৃষিতে বিরাট চমক।ওই ব্লকের কৃষক মশিয়ার রহমান জানান,সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে শ্রমিক খুঁজতে হত।শ্রমিক পাওয়া গেলেও মজুরি ও খরচ বেশি হওয়ায় পাকা ধান নিয়ে বিপাকে পড়তে হতো। শ্রমিকের জন্য প্রতিদিনই গুনতে হতো ৭০০ থেকে ৮০০ টাকা। ধান কাটার জন্য আর খুঁজতে হবে না কোন শ্রমিক।কম খরচে কম সময়ে বেশি জমির ধান কাটা যাবে এই মেশিনে।এই মেশিন আসাতে আমরা খুশি।যা ইতিমধ্য ৯০শতাংশ জমির ধান ঘরে তুলেছে কৃষক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র
আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব

You cannot copy content of this page