১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে। সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

শিশু বিয়ে আর নায়,কন্যা করবে বিশ্ব জয়”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।সোমবার দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া,ডেভলপমেন্ট প্রোগ্রামের সহযোগীতায় বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়।পরে র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানে সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহাজাদী।আরো বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব,মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, এপির প্রোগ্রাম অফিসার জেমস ম্যানুয়েল প্রমুখ।এছাড়াও  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী  ও মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা,কন্যা শিশুদের বাল্যবিবাহ রোধ,স্বাস্থ্য,শিক্ষা,শিশু সুরক্ষা,পুষ্টি নিশ্চিত করা,জেন্ডার বৈষম্য দূরীকরণ,নেতৃত্বের বিকাশ,সাইবার বুলিং,স্কুল থেকে ঝরে পড়া রোধসহ  নারী ও শিশু উন্নয়নে নানা দিক তুলে ধরে আলোকপাত করেন।এসব বাস্তবায়নে পরিবার,শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনে বিজয়ী ৩ জনসহ অংশগ্রহণকারী ৩০জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ভিডব্লিউবির প্রশিক্ষক রায়হানুল ইসলাম রায়হান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page