আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
শিশু বিয়ে আর নায়,কন্যা করবে বিশ্ব জয়”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।সোমবার দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া,ডেভলপমেন্ট প্রোগ্রামের সহযোগীতায় বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়।পরে র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানে সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহাজাদী।আরো বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব,মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, এপির প্রোগ্রাম অফিসার জেমস ম্যানুয়েল প্রমুখ।এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা,কন্যা শিশুদের বাল্যবিবাহ রোধ,স্বাস্থ্য,শিক্ষা,শিশু সুরক্ষা,পুষ্টি নিশ্চিত করা,জেন্ডার বৈষম্য দূরীকরণ,নেতৃত্বের বিকাশ,সাইবার বুলিং,স্কুল থেকে ঝরে পড়া রোধসহ নারী ও শিশু উন্নয়নে নানা দিক তুলে ধরে আলোকপাত করেন।এসব বাস্তবায়নে পরিবার,শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনে বিজয়ী ৩ জনসহ অংশগ্রহণকারী ৩০জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ভিডব্লিউবির প্রশিক্ষক রায়হানুল ইসলাম রায়হান।