২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কাজে বিশ্বাসী, আশ্বাসে নয়: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে চুয়েট ভিসি

  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এই সভায় বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী অর্ণব দত্ত এবং শান্ত দেবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পুকুরে ডুবে মারা যাওয়া এই দুই শিক্ষার্থীর স্মরণে সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রচলিত কোনো ফাঁপা আশ্বাসে বিশ্বাসী নন, বরং কাজে বিশ্বাসী। দায়িত্ব গ্রহণের পর অল্প কয়েক দিন অতিবাহিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বল্প সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়গুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের সাথে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে সভায় বেশ কিছু সিদ্ধান্তও গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও পরামর্শের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

উক্ত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, উপপরিচালক অধ্যাপক ড. আবু মো. মোয়াজ্জেম হোসাইন এবং সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ ও আলোচনার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page