১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

” কবি “শামীমা নাইসের জীবনী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লেখক,শামীম নাইসঃ

“কবি “শামীমা নাইস সমকালীন বাংলা কবিতায় একটি প্রিয় নাম। বিষয় বৈচিত্র্যে, আঙ্গিক- বিন্যাসে, শব্দ ব্যবহারে, রূপক, উপমায়, ধ্বনি-অনুরণনেও তাঁর কবিতা সমহিমায় সমুজ্জ্বল। তিনি তৈরি করে নিয়েছেন তাঁর কবিতার বাক বদলের স্বতন্ত্র ধারা, বিমূর্ত জগৎ। আধুনিক কবিতা বিনির্মাণে তিনি দেখিয়েছেন তাঁর অকৃত্রিম মুন্সিয়ানা, দক্ষতার ব্যঞ্জনা। ভালোবাসার কবিতায় তিনি যেমন স্বতঃস্ফূর্ত ও সপ্রাণ, তেমনি দ্রোহ ও প্রতিবাদী চেতনায়ও উচ্চকণ্ঠ।জীবনের পরতে পরতে নানা ঘটনা পরম্পরায় ঘাত-প্রতিঘাতে শামীমা নাইস পরিবর্তন করেছেন কবিতার আবহ, জানানা দিয়েছেন তাঁর বিচিত্র ও সর্বমুখী ভাবনার কথকতা। তাঁর কবিত্বশক্তিই তার সূক্ষ্ম উৎসমূল, নিরন্তর পথ চলার প্রেরণা। তাঁর চিন্তা-শক্তি ও রচনাভঙ্গি গভীরতার পরিণতির দিকে ধাবিত। তিনি বিশিষ্ট তাঁর বক্তব্যে, স্বতন্ত্র তাঁর নিজস্ব দৃষ্টি ও সৃষ্টিশক্তিতে। কাব্য রচনায় নিরলস পরিশ্রমের একজন ব্যতিক্রমধর্মী কবি তিনি। তিনি তাঁর কবিতায় আশার কথা বলেন, ভালোবাসার কথা বলেন, নারী পুরুষের আত্মশক্তি আর সমতার কথা বলেন। সুষ্পষ্টভাবে যোগ হয় মানবতা আর সম্প্রীতির কথাও।কবিতা আবৃত্তিতেও শামীমা নাইস সুনিপুণ। তাঁর দৃঢ় উচ্চারণে কবিতা হয়ে ওঠে আরো জীবন্ত, প্রাণবন্ত। তিনি তাঁর আপন আলোয় পথ চলেন। সেসব কারণে শূন্যতার প্রতিবিম্বেও দেখেন অতল জোছনা। কবিতা তাঁর ধ্যান-জ্ঞান-সাধনা। কবিতা তাঁর প্রেম। ভিন্ন আঙ্গিক বা মাত্রায় লেখার কারণে তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘নিমগ্ন প্রার্থনায় তুমি’ কবিতাপ্রেমীদের মনে সাগ্রহে ঠাঁই করে নিয়েছে। তিনি তাঁর লেখায় বহ্নিশিখার মতো জ্বলে ওঠেন। ‘শূন্যতার প্রতিবিম্বে অতল জোছনা’ কবি শামীমা নাইসের দ্বিতীয় কাব্যগ্রন্থ। পাঠকপ্রিয় জাতীয় পত্রিকাসমূহে এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। তিনি ছাত্রজীবন থেকেই শিল্প সাহিত্য সংস্কৃতি চার্চায় মনোযোগী হন। লেখালেখির পাশাপাশি বিভিন্ন উৎসবে এবং রেডিওতে কবিতা আবৃত্তি করেন। বৃত্তবন্দী নারীদের পশ্চাৎপদ জীবন তাকে পীড়া দেয়। তাই তিনি অগ্রবর্তী অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে নারী পুরুষের সমতার কথা বলেন।মা অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারা বেগম, বাবা সরকারি কর্মকর্তা নূরুল হুদার কাছে লেখালেখি এবং সাংস্কৃতিক কর্মোৎসাহে ঋদ্ধ হয়েছেন শামীমা নাইস। তিনি ১৯ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ইতিবাচক চিন্তায়, শৈল্পিক ভাবনার বিষয় বৈচিত্র্যে অসাধারণ ব্যক্তিত্ববোধে অনন্য, কবি শামীমা নাইস তাঁর কবিতার মতোই নান্দনিক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ
রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি
মেয়ের ভিক্ষার আয়ে চলত শতবর্ষী সাজিরনের জীবন,পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন
স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ
মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার
শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল
সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১
সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ

You cannot copy content of this page