২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী দুর্গা ও শিব মন্দিরের ৪০তম মহোৎসব উদযাপন পরিষদ গঠন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ,নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও শিব মন্দির প্রাঙ্গণে আগামী ৪০তম মহোৎসব উদযাপনের লক্ষ্যে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক দত্তের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী উত্তম চৌধুরী লিটনের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট ‘৪০তম মহোৎসব উদযাপন পরিষদ’ গঠন করা হয়। নতুন কমিটিতে শ্রী আশীষ দত্তকে সভাপতি, শ্রী সনজিত দত্তকে সাধারণ সম্পাদক এবং শ্রী দীপক তালুকদারকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সভায় আমন্ত্রিত অতিথি ও বক্তারা বলেন, দক্ষিণ কাঞ্চনার এই ঐতিহ্যবাহী মহোৎসব দীর্ঘ চার দশক ধরে অত্র অঞ্চলের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন তৈরি করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

নবগঠিত কমিটির বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক দত্ত এক সংক্ষিপ্ত ও গঠনমূলক প্রতিক্রিয়ায় বলেন,দীর্ঘ ৪০ বছরের ঐতিহ্য ধারণ করে এই মহোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। নতুন কমিটির প্রতিটি সদস্য তাদের দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করে এই আয়োজনকে সুন্দর ও সার্থক করে তুলবে বলে আমার বিশ্বাস।

সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ কাঞ্চনা সার্বজনীন লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী বাবন দাশ, সাধারণ সম্পাদক শ্রী কাজল পালিত, দক্ষিণ কাঞ্চনা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও শিব মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি শ্রী রাজিব তালুকদার, সহ-সভাপতি শ্রী প্রদীপ পালিত, সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্জ্বল দাশ, অর্থ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাশ, দপ্তর সম্পাদক শ্রী অপু দত্ত, প্রশান্ত চক্রবর্তী টুনু, রকি চৌধুরী, টিপলু দাশ, সুমন দাশ ও পলাশ দাশ মেম্বার প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page