২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কক্সবাজার আইকনিক রেল ষ্টেশন থেকে বাণিজ্যিক ভাবে রেলের যাত্রা শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোস্তফা জামান চৌধুরী,স্টাফ রির্পোটার।

আজ দুপুর ১২.৩০টায় কক্সবাজার আইকনিক রেল ষ্টেশন থেকে বাণিজ্যিক ভাবে কক্সবাজার এক্সপ্রেস নামক আন্তনগর রেলের যাত্রা শুরু হল। “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেনের বাণিজ্যিক যাত্রার দ্বায়িত্বে থাকবে চৌকস ও মেধাবী ক্রুদ্বয় লোকোমাস্টার আব্দুল আউয়াল রানা ও সহকারী লোকোমাস্টার রাকিবুল হাসান রাজু। কক্সবাজার এক্সপ্রেসের প্রথম চালক আব্দুল আওয়াল রানা।উদ্ভোধনী বাণিজ্যিক রেলের বিশটি বগিতে ১০২০জন যাত্রী যাত্রা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে। প্রেস ব্রিফিং করে নিরাপত্তা জোরদারের কথা জানান টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন নিয়মিত টুরিস্ট পুলিশের টহল টিম থাকবে।

তাছাড়া বিভিন্ন ফটকে মোবাইল নাম্বার দেওয়া সম্বলিত ফেস্টুন টানানো হয়েছে যাতে যাত্রীরা যেকোনো বিপদে পুলিশের সহযোগিতা নিতে পারে। প্রবেশ পথে যাত্রীদেরকে চকলেট দেওয়া হয়। বগিতে উঠার সময় সকল যাত্রীদের রজনীগন্ধার স্টিক দেওয়া হয়। প্রথম যাত্রার যাত্রীদের উচ্চেশিত হয়ে উল্লাস করতে দেখা যায় এবং অনেককে মিডিয়ায় তাদের অনুভূতি প্রকাশ করতে দেখা যায়। গতকাল স্থানীয় ও দূরদূরান্ত থেকে আগত উৎসুক জনতা কক্সবাজার আইনিক রেল ষ্টেশন দেখতে গেলে নিরাপত্তা জনিত কারণে প্রধান সড়ক থেকে ঢুকতে দেয়নি এবং আজকেও যাত্রী ও মিডিয়ার লোকছাড়া অন্যান্যদের প্রবেশ পথে ফিরিয়ে দেওয়া হলেও বিকল্প পথে কিছু জনতা ঢুকে পড়ে। পরে পুলিশ ও রেল কর্তৃপক্ষের লোকজন তাদের সরিয়ে দেয়। পরে দুপুর ১২.৩০টায় ট্রেন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ২০টি বগিতে ১০২০জন যাত্রী নিয়ে কক্সবাজার এক্সপ্রেস নামক ট্রেন রওনা দেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page