২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে এসআরবি-১৫ এর বিশেষ অভিযান: ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৫নং মোহাম্মদপুর ইউনয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিছ আহমেদ হানিফ, তৃণমূলের প্রত্যাশা তাকে ঘিরে বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত মাকে হারিয়ে ভেঙে পড়লেন চিত্র নায়িকা পপি
আন্তর্জাতিক:
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
     
             

কক্সবাজারে এসআরবি-১৫ এর বিশেষ অভিযান: ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা।।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের রামু উপজেলায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।এসআরবি-১৫, সিপিসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কচ্ছপিয়া এলাকার একটি নির্দিষ্ট স্থানে মাদকের একটি বড় চালান কেনাবেচা চলছে। প্রাপ্ত সংবাদের সত্যতা নিশ্চিত করতে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুনিয়াছড়া এলাকায় অভিযান চালায় এসআরবির দলটি।অভিযান টের পেয়ে পালানোর চেষ্টাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া করে খালেদা বেগমকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকার একটি চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।গ্রেফতারকৃত খালেদা বেগম রামু উপজেলার কচ্ছপিয়া দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কাদের হোছন ও খতিজা বেগম দম্পতির কন্যা। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার দুই ছেলেসহ বেশ কয়েকজন সহযোগী পালিয়ে বেড়াচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এসআরবি-১৫ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম
ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৫নং মোহাম্মদপুর ইউনয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিছ আহমেদ হানিফ, তৃণমূলের প্রত্যাশা তাকে ঘিরে
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন
রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page