২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি! বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

আইনশৃঙ্খলা বাহিনীর করা সব মিথ্যা মামলা পুনঃতদন্তের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> রাজশাহীতে আওয়ামী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ রয়েছে সেগুলোর পুনঃতদন্ত দাবি করা হয়েছে।উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে মিথ্যা মামলা সম্পর্কে অভিযোগ গ্রহণ এবং পরে মামলাগুলোর বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।আজ রোববার (১সেপ্টেম্বর ) রাজশাহীতে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজন করা মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করা হয়।নগরের রেলগেট এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।বক্তারা বলেন,২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান সাদা পোশাকে নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকারের বাড়ি যান এবং তার ছেলে রাজিবকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে নগরীর শিমলা বাগানে তুলে নিয়ে যান।এরপর মাহবুব মাসুদকে মোবাইল ফোনে জানান,এখনই ৫ লাখ টাকা না দিলে তার ছেলেকে ক্রসফায়ারে দেওয়া হবে।ভয়ে মাসুদ এসআই মাহবুবের হাতে ৫ লাখ টাকা তুলে দেন।কিন্তু তারপরেও রাজিবকে ছাড়া হয়নি।পরদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিনে রাজিব মুক্তি পান।মামলা এখনও চলমান।মানববন্ধনে বক্তারা বলেন, এমন ভুক্তভোগী রাজিবের মত হাজার হাজার আছে।আবার মাহবুবের মতো অসাধু পুলিশ কর্মকর্তাও হাজার হাজার আছে।তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে অহর অহর।পরিবারগুলো মামলা টানতে টানতে হয়রানি হয়ে পড়েছেন।এতদিন তারা ভয়ে মুখ খুলতে পারেননি।এখন কথা বলার মতো পরিবেশ তৈরি হওয়ায় সবাই তাদের নির্যাতনের কথা প্রকাশ করছেন।এখন সময় এসেছে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।তারা বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতদিনে যে সমস্ত মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ আছে সেগুলোর তথ্য সংগ্রহ করতে হবে।অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি,সরকার যেন উচ্চপর্যায়ের একটি কমিটি করে মিথ্যা মামলার ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করে।এরপর মামলাগুলোর যেন বিচার বিভাগীয় তদন্ত হয়।পুনঃতদন্ত করলে হাজার হাজার মিথ্যা মামলা সামনে আসবে।ভুক্তভোগী পরিবারগুলো মুক্তি পাবে।তখন অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান মানববন্ধন পরিচালনা করেন।বক্তব্য দেন- সাংবাদিক রিমন রহমান,ভুক্তভোগী রাজিব,সাংবাদিক মাসুদ রানা রাব্বানীসহ আরও অনেকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি
কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত

You cannot copy content of this page