১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

অভ্যন্তরিন দলীয় কলহের জের, পেকুয়ায় শ্রমিক দল নেতা শহিদুল খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া>>> কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় দলীয় অন্তর্কলহে শহিদুল ইসলাম শওকত (৩৮) নামে শ্রমিক দলের এক নেতাকে দূবৃত্তদের ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।২৬ আগস্ট সোমবার রাত ১০ টার দিকে শহিদুলকে দুবৃত্তরা চুরিকাঘাতে মারাত্বকভাবে জখম করার পর স্বজনরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে সে রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যুবরন করেন।শহিদুল পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে এবং সে ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে।এসময় আরো দুজন চুরিকাঘাতে আহত হন।আহত অন্যরা হলেন,নিহত শহিদুলের ভাই মোহাম্মদ শাকের (২৭) ও চাচাতো ভাই মোহাম্মদ তারেক (২৩)।আহত ব্যক্তিদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।শ্রমিক দলের স্থানীয় নেতাদের সাথে কথা বলে জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে ২৫ আগস্ট রোববার রাতে শহিদুল ইসলামের সঙ্গে পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলামের কথা-কাটাকাটির সূত্র ধরে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।এ ঘটনার পরদিন সকাল ১০টার দিকে কলহে লিপ্ত দুই পক্ষকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে মীমাংসা করে দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ। তিনি দুই পক্ষকে পরবর্তী সময়ে ঝামেলায় জড়ালে বহিষ্কারের হুমকিও দিয়ে রাখেন।শ্রমিক দলের নেতারা জানিয়েছেন, সালিস বৈঠকের পর গতকাল রাত আটটার দিকে ভোলাইয়াঘোনা রাস্তার মাথায় সাজ্জাদুল ইসলামের এক চাচাতো ভাইকে মারধর করেন শওকত ও তাঁর ভাই শাকের। এ ঘটনার জের ধরে সাজ্জাদুল ইসলামের লোকজন দলবদ্ধ হয়ে শওকত,শাকের ও তারেকের ওপর আক্রমণ করেন। এতে তিনজনই ছুরিকাঘাতে গুরুতর আহত হন।স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শওকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কাছাকাছি পৌঁছালে শওকত মারা যান।পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন,দুই দিন আগেও নিহত ও হামলাকারী ব্যক্তিদের মধ্যে চমৎকার সুসম্পর্ক ছিল।তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটির জেরে খুনের মতো ঘটনাটি ঘটে গেছে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘শ্রমিক দল নেতা শহিদুলকে কারা, কী কারণে এবং কেন খুন করেছে, আমরা তা বের করার চেষ্টা করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page