২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

অভ্যন্তরিন দলীয় কলহের জের, পেকুয়ায় শ্রমিক দল নেতা শহিদুল খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া>>> কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় দলীয় অন্তর্কলহে শহিদুল ইসলাম শওকত (৩৮) নামে শ্রমিক দলের এক নেতাকে দূবৃত্তদের ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।২৬ আগস্ট সোমবার রাত ১০ টার দিকে শহিদুলকে দুবৃত্তরা চুরিকাঘাতে মারাত্বকভাবে জখম করার পর স্বজনরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে সে রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যুবরন করেন।শহিদুল পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে এবং সে ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে।এসময় আরো দুজন চুরিকাঘাতে আহত হন।আহত অন্যরা হলেন,নিহত শহিদুলের ভাই মোহাম্মদ শাকের (২৭) ও চাচাতো ভাই মোহাম্মদ তারেক (২৩)।আহত ব্যক্তিদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।শ্রমিক দলের স্থানীয় নেতাদের সাথে কথা বলে জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে ২৫ আগস্ট রোববার রাতে শহিদুল ইসলামের সঙ্গে পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলামের কথা-কাটাকাটির সূত্র ধরে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।এ ঘটনার পরদিন সকাল ১০টার দিকে কলহে লিপ্ত দুই পক্ষকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে মীমাংসা করে দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ। তিনি দুই পক্ষকে পরবর্তী সময়ে ঝামেলায় জড়ালে বহিষ্কারের হুমকিও দিয়ে রাখেন।শ্রমিক দলের নেতারা জানিয়েছেন, সালিস বৈঠকের পর গতকাল রাত আটটার দিকে ভোলাইয়াঘোনা রাস্তার মাথায় সাজ্জাদুল ইসলামের এক চাচাতো ভাইকে মারধর করেন শওকত ও তাঁর ভাই শাকের। এ ঘটনার জের ধরে সাজ্জাদুল ইসলামের লোকজন দলবদ্ধ হয়ে শওকত,শাকের ও তারেকের ওপর আক্রমণ করেন। এতে তিনজনই ছুরিকাঘাতে গুরুতর আহত হন।স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শওকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কাছাকাছি পৌঁছালে শওকত মারা যান।পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন,দুই দিন আগেও নিহত ও হামলাকারী ব্যক্তিদের মধ্যে চমৎকার সুসম্পর্ক ছিল।তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটির জেরে খুনের মতো ঘটনাটি ঘটে গেছে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘শ্রমিক দল নেতা শহিদুলকে কারা, কী কারণে এবং কেন খুন করেছে, আমরা তা বের করার চেষ্টা করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page