৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

অতিবৃষ্টিতে জৈন্তাপুরে পাহাড় ধসে চারটি বাড়ী বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেল প্রাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।

গতরাত থেকে চলা অবিরাম ভারী বর্ষণে জৈন্তাপুরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারটি টিনের তৈরি বাড়ী পুরোপুরি ক্ষতিগ্রস্হ হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।শনিবার (৭ই অক্টোবর) ভোর ৪:৩০ মিনিটের সময় উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬ নং ওয়ার্ডের পূর্ব সাতজনি গ্রামে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।সেখানকার স্হানীয় ইউ পি সদস্য মো আব্দুল ওয়াদুদ জানান, তার বাড়ীর সন্নিকটে ভোরে হঠাৎ ভারী বর্ষণ চলাকালে কোলেন পাত্রের ঘরের উপর পাহাড় ধসে পড়ে। কিছুক্ষণ পরে অল্প কিছু দূরে প্রতিবেশী আজির উদ্দিনের বাড়ীর পাশেও টিলা মাটি ধসে পড়ে।তবে আজির উদ্দিনের বাড়ী অক্ষত আছে।এরপর কিছুদূরে একই সাথে তিনটি বাড়ীর উপরে পাহাড়ের মাটি ধসে বাড়ীগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এসময় মাটি ধসের কিছু পূর্বে ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রূত বেরিয়ে আসলে কোন হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটনা ঘটেনি।ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ীর মালিক স্হানীয় পাত্র সম্প্রদায়ের অধিবাসী। তারা হলেন লেদই পাত্র,সুদেন পাত্র ও রণ পাত্র। তারা পেশায় দিনমজুর এবং অন্যের জমিতে ঘর বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো। বর্তমানে তাদের থাকার ঘর পুরোপুরি বসবাসের অনুপোযোগি বলে জানিয়েছেন স্হানীয় ইউ পি সদস্য মো আব্দুল ওয়াদুদ।এদিকে পাহাড়ধসের খবরে দূপুরে ঘটনাস্থলে ছুটে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের খাদ্য সহায়তা বাবদ তাৎক্ষণিক ১০ হাজার টাকা করে প্রতি পরিবারকে সহায়তা প্রদান করেন। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। এছাড়াও পাহাড়ের নিকট ঝুঁকি পূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে স্হানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে জানানো হয়েছে।কারণ আগামী দুইদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এদিকে শনিবার বিকাল ৩ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি জুম মিটিং অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।জুম মিটিং এ টানা বৃষ্টিপাতে পাহাড়ের মাটি নরম হয়ে পাহাড় ধ্বংস হতে পারে এমন আশঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ও সচেতন করতে মাইকিং করার জন্য সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে, তাই বজ্রপাত থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।এছাড়াও জুম মিটিং এ জানানো হয়, জৈন্তাপুরে পাহাড়ি ঢলে যদি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, তবে স্থানীয় লোকজনদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বন্যা আশ্রয়কেন্দ্র সমূহ প্রস্তুত রাখতে বলা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page