- সানিফ চৌধুরী,হাটহাজারী:
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে শাহিদুল করিম মানিক (৪২) নামে এক রোগীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রাতে পেটব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।ঘটনার পরপরই চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব ও ভাঙচুর চালান। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য সাধারণ চিকিৎসাসেবা ব্যাহত হয়।খবর পেয়ে দ্রুত প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে সব পক্ষের উপস্থিতিতে এক আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতা হলে পরিবেশ স্বাভাবিক হয় এবং চিকিৎসাসেবা পুনঃরায় শুরু হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না—সেই অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য